তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কিভাবে দেখতে পাবে সাধারণ ভোটাররা? কাদের নাম বাদ গেল?

Published on:

Published on:

Election Commission has published a list of logical discrepancies and unmapped voters in the SIR program
Follow

বাংলা হান্ট ডেস্ক: এসআইআর (SIR) কার্যক্রমে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড ভোটারদের  তালিকা অবশেষে প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। কোর্ট এর নির্দেশ মেনেই হল সবটা। সুপ্রিমকোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল, চব্বিশ জানুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে তালিকা। সেই নির্দেশ মেনে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

কিভাবে দেখা যাবে এসআইআরের (SIR) তালিকা?

রবিবার অর্থাৎ আজ থেকে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে এবং পঞ্চায়েত অফিসগুলোতে এই তালিকা টাঙানোর কাজ শুরু হয়ে যাবে। এই তালিকা প্রকাশ করা নিয়ে বারবার দাবি উঠেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন আগেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে। এখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এক কোটি ছত্রিশ লক্ষ নামের তালিকা তৈরি করা হয়েছে। অভিযোগের পর শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে এই সময়সীমা বেঁধে দিয়েছিল।

শনিবার অর্থাৎ গতকাল তালিকা প্রকাশের দিন ছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরও, তখনও তালিকা প্রকাশ হয়নি, ফলে ভেবে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়তো কমিশন তালিকা প্রকাশ করতে পারবে না। কিন্তু কমিশন সেই ধারণাকে ভুল প্রমাণ করে এবং এর কয়েক ঘণ্টার মধ্যেই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:স্কুলের ভুলে বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরা! শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

তালিকা প্রকাশের আগে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের আধিকারিকরা দফায় দফায় আলোচনায় বসেন। দিল্লি থেকেও নেওয়া হয় এ বিষয়ে পরামর্শ। তারপর রাতে সম্পূর্ণ তালিকা ওয়েব সাইটে আপলোড করার কাজ শুরু হয়। দিল্লি থেকে ওই তালিকা আসার পরেই তা ইআরও এবং এইআরও দের কাছে পাঠানো হয়েছে। তথ্য অনুযায়ী জানা যাচ্ছে তালিকায় মোট নাম আছে এক কোটি একান্ন লক্ষ ভোটারের। তার মধ্যে থেকে তথ্যে অসঙ্গতির কারণে যাদের নাম বাদ গেছে সেরকম ভোটারের সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ। আনম্যাপড ভোটারের সংখ্যা প্রায় একত্রিশ থেকে বত্রিশ লক্ষ। শুনানিতে হাজির ছিলেন না এরকম ভোটার ছিল মোট ভোটারের ১০ থেকে ১৫ শতাংশ।

আরও পড়ুন:বইমেলার আগে নারায়ণ দেবনাথের কমিকসে নিষেধাজ্ঞা! কপিরাইট মামলায় সিলমোহর হাই কোর্টের

Election Commission has published a list of logical discrepancies and unmapped voters in the SIR program

কিভাবে সাধারণ ভোটাররা নাম দেখতে পাবেন সে বিষয়ে কিছু বলা হয়নি। আশা করা যায় রবিবার সকাল থেকেই পঞ্চায়েত, ব্লক এবং ওয়ার্ড অফিসগুলোতে এর পূর্ণাঙ্গ তালিকা হয়তো দিয়ে দেওয়া হবে। গতকাল দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এ ব্যাপারে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল। তবে তালিকা প্রকাশ করার নির্দেশে তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন এবং শুনানির সময় যে ডকুমেন্ট ভোটাররা জমা করছে, তার রশিদ দিতে হবে বলে দাবি জানান। তালিকা প্রকাশের পর সাধারণ ভোটারদের কি করতে হবে, এ ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিচ্ছে এখন সেটাই দেখার।