ভোটের দফা কমতেই নতুন তৎপরতা! এবার আরও বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

Published on:

Published on:

Election Commission is taking a tough stance on SIR
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। এবার ভোট হবে মাত্র দুই দফায়। তবে ভোট যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে কমিশন। সেই কারণে আজ সোমবার থেকেই রাজ্যে আসতে শুরু করছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা।

বাংলায় ২ দফায় ভোট ঘোষণা নির্বাচন কমিশনের (Election Commission)

রবিবারই বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ২০২১ সালের নির্বাচনে যেখানে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল, সেখানে এবার ভোট হবে মাত্র দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাধারণত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে পর্যবেক্ষকরা রাজ্যে আসেন।

প্রথম দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। সেই হিসাবে সাধারণ নিয়মে ৫ এপ্রিলের কাছাকাছি সময়ে পর্যবেক্ষকদের আসার কথা ছিল। কিন্তু এবার সেই নিয়মে বদল আনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই কারণেই আগেভাগে পর্যবেক্ষকদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ সোমবার থেকেই তারা রাজ্যে আসতে শুরু করবেন।

ভোটের সময় নির্বাচন কমিশন (Election Commission) সাধারণত তিন ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে। সাধারণ পর্যবেক্ষকরা গোটা ভোট প্রক্রিয়ার উপর নজর রাখেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন পুলিশ পর্যবেক্ষকরা। আর রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী খরচের উপর নজর রাখেন আয়-ব্যয়ের পর্যবেক্ষকরা। এবারের নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তিন ধরনের পর্যবেক্ষক মিলিয়ে ৪০০-র বেশি পর্যবেক্ষক বাংলায় আসবেন। ২০২১ সালের নির্বাচনে একজন সাধারণ পর্যবেক্ষককে একাধিক বিধানসভা কেন্দ্রে নজরদারি করতে হয়েছিল। কিন্তু এবার সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে প্রতিটি এলাকায় আরও ঘনিষ্ঠভাবে নজর রাখা যায়।

Election Commission is taking a tough stance on SIR

আরও পড়ুনঃ ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল! নতুন পোস্টে যোগ দিতে পারবেন তো অফিসাররা? জানাল কমিশন

কয়েকদিন আগেই বাংলায় এসে মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। সেই লক্ষ্যেই এবার আগাম পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।