ভোটের আগে কড়া কমিশন, সোশ্যাল মিডিয়ায় কটা অ্যাকাউন্ট, হলফনামায় জানাতে হবে প্রার্থীকে

Published on:

Published on:

Election Commission has announced the date of publication of the final list
Follow

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলির জন্য আবারও কিছু নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনী আবহে এই নির্দেশিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার খরচ থেকে বিজ্ঞাপন এবং ভুয়ো প্রচার রোখার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্বাচনের আগে কড়া পদক্ষেপ কমিশনের (Election Commission)

সম্প্রতি সিইও, পুলিশ নোডাল অফিসার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করে কমিশন। তারপরেই জারি করা হয় নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য একটি নির্দিষ্ট কমিটির থেকে অনুমোদন নিতে হবে রাজনৈতিক দলগুলিকে। কমিশনের তরফে জানানো হয়েছে, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির থেকে অনুমোদন নিতে হবে দলগুলিকে।

Election commission special orders for political parties

গঠন করা হয়েছে কমিটি: এছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞাপন সংক্রান্ত কোনও সমস্যার ক্ষেত্রে ওই কমিটিতে আবেদন করা যাবে। সংবাদমাধ্যমে টাকার বিনিময়ে কোনও খবর প্রকাশ করা হচ্ছে কিনা সেদিকেও নজর রাখবে কমিটি।

আরও পড়ুন : শুরুতেই চমক ‘গঙ্গা’র, প্রথম তিনে বিরাট রদবদল, কে কোন স্থানে TRP তালিকায়

কী উল্লেখ করতে হবে হলফনামায়: নির্দেশিকায় (Election Commission) আরও বলা হয়েছে, মনোনয়নের হলফনামায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেরও বিবরণ দিতে হবে প্রার্থীদের। নির্বাচন শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে সমস্ত রাজনৈতিক দলকে ইন্টারনেটের মাধ্যমে প্রচারের খরচের যাবতীয় বিবরণ দিতে হবে।

আরও পড়ুন : লাগে না একটা পয়সাও, বিনামূল্যেই ৩০ বছর ধরে যাত্রীদের ভরপেট খাইয়ে আসছে এই ট্রেন

বাংলায় হিংসামুক্ত ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। স্পষ্ট বলা হয়েছে, হিংসামুক্ত ভোট করাতে হবে। দ্বিতীয়ত, ছাপ্পাহীন ভোট করাতে হবে। পাশাপাশি সোর্স জ্যামিং, বুথ জ্যামিং বরদাস্ত করা হবে না। ভয়মুক্ত পরিবেশে ভোট করাতে হবে।