লাগে না একটা পয়সাও, বিনামূল্যেই ৩০ বছর ধরে যাত্রীদের ভরপেট খাইয়ে আসছে এই ট্রেন

Published on:

Published on:

Indian Railways new express train will run directly from Purulia to Delhi
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সফর করে থাকেন ট্রেনে। দূরপাল্লার ট্রেনে (Indian Railways) আইআরসিটিসির তরফে খাবারের বন্দোবস্ত রয়েছে। স্ন্যাক্স থেকে থালি পর্যন্ত সবই পাওয়া যায় ট্রেনে। তবে জানেন কি, এমন এক ট্রেনও আছে যেখানে খাবার খেতে গেলে কোনও টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ বিনামূল্যেই মিলবে সমস্ত খাবার।

এই ট্রেনে (Indian Railways) বিনামূল্যেই মেলে খাবার

ভারতের জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে অন্যতম সচখন্ড এক্সপ্রেস। ১২৭১৫ সচখন্ড এক্সপ্রেস পঞ্জাবের অমৃতসর থেকে মহারাষ্ট্রের নান্দেড় পর্যন্ত সফর করে। বিগত তিন দশক ধরে দীর্ঘ ২০০০ কিমি এর এই পথে বিনামূল্যে লঙ্গর পরিবেশন করা হয়ে থাকে। জানা যাচ্ছে, সফরপথে মোট ৩৯ টি স্টেশনে থামে এই ট্রেন। এর মধ্যে ৬ টি স্টেশনে রয়েছে লঙ্গরের ব্যবস্থা।

This Indian Railways train give free food to passengers

তৈরি হয় তাজা খাবার: ধনী গরিব নির্বিশেষে প্রত্যেককেই ভাত, তরকারি বা খিচুড়ি পরিবেশন করা হয়। ছয়টি স্টেশনে যাত্রীদের জন্য তাজা খাবার প্রস্তুত করা হয়। জানা যায়, ট্রেনের যাত্রাপথে যে গুরুদ্বারাগুলি পড়ে সেগুলিই অনুদান, আনাজপাতি দিয়ে এই লঙ্গর পরিচালনা করে।

আরও পড়ুন : বাড়িতে বসেই দিতে পারবেন ভোট, কারা পাবেন এই সুবিধা? জানাল নির্বাচন কমিশন

তিন দশক ধরে মিলছে পরিষেবা: বিগত ৩০ বছর ধরে এই পরিষেবা চলে আসছে। ট্রেনের (Indian Railways) যাত্রাপথে ছয়টি স্টেশনে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রীদের দেওয়া হয় লঙ্গর। শিখ ধর্মীয় বিশ্বাসের উপরে ভিত্তি করে এই পরিষেবা এতদিন ধরে চলে আসছে, যেখানে ভেদাভেদ ছাড়াই সকলে খাবার পেয়ে থাকেন।

আরও পড়ুন : শুরুতেই চমক ‘গঙ্গা’র, প্রথম তিনে বিরাট রদবদল, কে কোন স্থানে TRP তালিকায়

শুধু গুরুদ্বারাগুলিই নয়, অনেক যাত্রীও এই পরিষেবায় অংশ নিয়ে থাকেন। কেউ এখানে স্বেচ্ছাশ্রম দেন, কেউ কেউ লঙ্গরের জন্য রেশনও দেন। ভারতীয় রেলওয়ের সেবা এবং সমতার প্রতীক হয়ে রয়েছে এই সচখন্ড এক্সপ্রেস।