বাড়িতে বসেই দিতে পারবেন ভোট, কারা পাবেন এই সুবিধা? জানাল নির্বাচন কমিশন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এবারের মতো রাজ্যে নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। রবিবার ২৬ এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে কমিশন। পাশাপাশি ভোটারদের সুবিধার্থেও বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাড়িতে বসেই ভোট (Assembly Election) দেওয়ার সুবিধা প্রবীণদের

এবারও প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের কথা মাথায় রেখে বাড়ি থেকেই ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রবীণ ভোটার বা তাঁর পরিবারের লোককে রিটার্নিং অফিসারের কাছে বিএলওর মাধ্যমে ১২ ডি ফর্মে আবেদন করতে হবে।

These people can cast their vote from home in assembly election

কারা পাবেন সুবিধা: আরও জানানো হয়েছে, ৮৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষম ভোটাররাই পাবেন এই সুবিধা। রিটার্নিং অফিসাররা ঠিক করবেন তাদের ভোটগ্রহণ (Assembly Election) কবে হবে। জানা গিয়েছে, ভোটকর্মীরাই নির্দিষ্ট দিনে বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করে আসবেন।

আরও পড়ুন : শুক্রবার নাকি শনিবার পালিত হবে ইদ? ঘোষণা করে দিল নাখোদা মসজিদ

পোস্টাল ব্যালটের সুবিধা কারা পাবেন: পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন দমকল স্বাস্থ্য, ট্রাফিক, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স, দূরপাল্লার সরকারি সড়ক পরিবহণের মতো জরুরি পরিষেবা এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। পাশাপাশি ভোটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও রয়েছে পোস্টাল ব্যালটের সুবিধা।

আরও পড়ুন : ১ লা এপ্রিল থেকেই বন্ধ বাস? বড়সড় হুমকি দিল মালিক-সংগঠন

আরও জানা যাচ্ছে, সেনাবাহিনী বা আধাসেনার সঙ্গে যুক্ত জওয়ানদের জন্য রিটার্নিং অফিসার ইলেকট্রনিক ভাবে পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে পাঠাবেন ব্যালট। ডাক ব্যবস্থার মাধ্যমে ভোট দেওয়ার পর তা পাঠাতে হবে। এর জন্য ডাক পরিষেবার কোনও খরচ দিতে হবে না বলেই খবর।