বাংলাহান্ট ডেস্ক : পবিত্র রমজান মাসের শেষে পালিত হতে চলেছে ইদ-উল-ফিতর (Eid Ul Fitr)। রমজান মাসের শেষে ইসলাম ধর্মের এই পবিত্র উৎসব পালিত হয়। গোটা বিশ্ব জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা অপেক্ষা করে রয়েছেন খুশির ইদ পালন করার জন্য। কিন্তু রাজ্যে কবে পালিত হবে ইদ?
কবে পালিত হবে ইদ (Eid Ul Fitr)?
উল্লেখ্য, ইসলাম ধর্মে সাওয়াল মাসের প্রথম দিনটিকে পবিত্র বলে মানা হয়। ওইদিনই পালিত হয় ইদ। তার। তার আগে এক মাস ধরে চলে রমজান। সাধারণত ২৯ বা ৩০ দিনে হয় রমজান মাস। তবে ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান মাস কবে শেষ হবে তা নির্ভর করে চাঁদ দেখার উপর। চাঁদ দেখা গেলেই ঘোষণা করা হয় ইদ।

কীভাবে ঠিক হয় ইদের দিন: নাখোদা মসজিদের তরফে ঘোষণা করা হয়েছে, এদিন চাঁদ দেখা না যাওয়ায় ২১ মার্চ, শনিবার পালিত হবে ইদ (Eid Ul Fitr)। নাখোদা মসজিদ সূত্রে খবর, ইদের চাঁদ দেখার জন্য তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে থাকতে হবে। রমজান মাসের এবার ৩০ দিন হচ্ছে।
আরও পড়ুন : গিরিশ পার্কের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী ডাকা হল না কেন? পুলিশের কাছে ফের রিপোর্ট চলব কমিশনের
মধ্যপ্রাচ্যের একদিন পরে হয় ইদ: প্রসঙ্গত, ভৌগোলিক কারণবশত ভারত সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে সৌদি আরবের একদিন পর পালিত হয় ইদ। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আগে চাঁদ দেখা যায়, তারপর পূর্বদিকের দেশগুলিতে তা পরের দিন দেখা যায়।
আরও পড়ুন : রূপা গাঙ্গুলী-তরুণজ্যোতি তিওয়ারি থেকে হিরণ, BJP-র দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় পরপর চমক!
উল্লেখ্য, এবছর রমজান মাস ৩০ দিনের। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে রমজান। আগামী ২১ মার্চ পালিত হবে ইদ উল ফিতর। অর্থাৎ এ রাজ্যে ইদের জন্য সরকারি ছুটি শনিবার।












