বাংলাহান্ট ডেস্ক : প্রথম দফার প্রার্থী ঘোষণার পর এবার আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হল বিজেপির (BJP) তরফে। কে কোন আসনে লড়ছেন পদ্ম শিবিরের হয়ে, দেখে নিন এক ঝলকে-
প্রকাশ্যে বিজেপির (BJP) দ্বিতীয় দফার প্রার্থী তালিকা
মেখলিগঞ্জ কেন্দ্রে লড়ছেন দধিরাম রায়, মাথাভাঙ্গা থেকে নীতিশ প্রামাণিক। মাদারিহাট থেকে লক্ষ্মণ লিম্বু, ধূপগুড়ি থেকে নরেশচন্দ্র রায়, ময়নাগুড়ি থেকে কৌশিক রায়, জলপাইগুড়ি থেকে অনন্ত দেব অধিকারী, কালিম্পং থেকে ভরত ছেত্রী, দার্জিলিং থেকে নোমান রাজ, কার্শিয়াং থেকে সোনম লামা, চোপড়া থেকে শঙ্কর অধিকারী, ইটাহার থেকে সবিতা বর্মন, বৈষ্ণবনগর থেকে রাজু কর্মকার, সামশেরগঞ্জ থেকে ষষ্ঠী চরণ ঘোষ, জঙ্গিপুর থেকে অ্যাডভোকেট চিত্ত মুখার্জী, সাগরদিঘি থেকে তাপস চক্রবর্তী, রানিনগর থেকে রাণা প্রতাপ সিংহ রায়।

কে কোন আসনে লড়ছেন: নবগ্রাম থেকে দিলীপ সাহা, খড়গ্রাম থেকে মিতালী মাল, বর্ধমান থেকে সুখেন কুমার বাগদী, কান্দি থেকে গার্গী দাস ঘোষ, ভরতপুর থেকে অনামিকা ঘোষ, নাকাশিপাড়া থেকে শান্তনু দে, কৃষ্ণনগর থেকে সুকান্ত বিশ্বাস, রানাঘাট দক্ষিণ থেকে অসীম কুমার বিশ্বাস, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণ থেকে স্বপন মজুমদার, গাইঘাটা থেকে সুব্রত ঠাকুর, হাবড়া থেকে দেবদাস মণ্ডল, জগদ্দল থেকে রাজেশ কুমার (আইপিএস)।
আরও পড়ুন : দু বছর পরেও অধরা বিচার, মেয়ের জন্য এবার বিজেপির হাত ধরে পানিহাটিতে লড়বেন ‘অভয়া’র মা!
দ্বিতীয় দফাতেও চমক: নোয়াপাড়া থেকে লড়ছেন অর্জুন সিং, ব্যারাকপুর থেকে প্রার্থী কৌস্তভ বাগচী, খড়দহ থেকে কল্যাণ চক্রবর্তী, কামারহাটিতে অরূপ চৌধুরী, দমদম থেকে বিজেপির (BJP) প্রার্থী অরিজিৎ বক্সি, রাজারহাট নিউটাউনে পীযূষ কানোরিয়া, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, বিধাননগরে ডক্টর শরদ্বত মুখোপাধ্যায়, বারাসত থেকে শঙ্কর চ্যাটার্জী, সন্দেশখালি থেকে সনত সর্দার, হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী রেখা পাত্র।
আরও পড়ুন : গিরিশ পার্কের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী ডাকা হল না কেন? পুলিশের কাছে ফের রিপোর্ট চলব কমিশনের
মন্দিরবাজার থেকে লড়ছেন মল্লিকা পাইক, বারুইপুর পূর্ব থেকে টুম্পা সর্দার, সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, কসবা থেকে সন্দীপ ব্যানার্জী, যাদবপুরের প্রার্থী করা হল শর্বরী মুখার্জিকে, টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বেলেঘাটাতে পার্থ চৌধুরী, শ্যামপুকুরে পূর্ণিমা চক্রবর্তী, শ্যামপুরে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, বলাগড়ে সুমনা সরকার, এগরা থেকে বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী, বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর দানা।












