বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। দিনটি ভালো করে তোলার জন্য আপনার মধ্যে থাকা ভালো গুণগুলি কাজে লাগান। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি গোল ব্রোঞ্জের টুকরো সবুজ রঙের কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখুন।
বৃষ রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ প্রকৃত ভালবাসার অভাব বোধ করলেও শীঘ্রই প্রেমের জীবনে চমকের সম্মুখীন হবেন। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিদিন একই রুটিন অনুসরণ করার জন্য আপনি মানসিকভাবে ক্লান্ত হতে পারেন। অর্ধাঙ্গিনী একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনার কোনও দৈনিক পরিকল্পনা বিঘ্নিত হলেও আপনি পরে বুঝবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
প্রতিকার: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে একাগ্রতা বৃদ্ধি পাবে।
মিথুন রাশি: আপনি আজ দাঁতের যন্ত্রণা এবং পেটের গোলমালে ভুগতে পারেন। তাই, অবশ্যই বিশ্রাম গ্রহণ করুন এবং চিকিৎসকদের পরামর্শ নিন। আপনি আজ ভাই অথবা বোনের মাধ্যমে সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কোথাও বিনোদনমূলক কাজকর্ম এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং অন্যান্য আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই ব্যায়াম করুন। এই রাশির ব্যবসায়ীরা আজ লাভ লাভবান হতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি আজ পুরস্কার অথবা উপহার পেতে পারেন। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি চিন্তিত হতে পারেন। পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি প্রদীপ জ্বালানোর পর তার মধ্যে কালো এবং সাদা তিলের বীজ রাখুন।
সিংহ রাশি: আপনার একগুঁয়ে মনোভাবকে নিয়ন্ত্রণ করুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য নিরাপদ আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করুন। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। এই রাশির বিবাহিত ব্যক্তিদের তাঁদের সন্তানের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে হবে। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অর্ধাঙ্গীণীর সাহায্য নিন। মন থেকে সমস্ত উদ্বেগ দূরে সরিয়ে রাখুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছের শিকড়ের সেই জল ঢেলে দিন।
কন্যা রাশি: আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে মানসিক শান্তি পেতে পারেন। বাড়ির কোনও উত্তেজনার কারণে আপনার মন বিচলিত হতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার কাছে থাকা অবসর সময় সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজ আপনি কোথাও শপিংয়ে যেতে পারেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে পতাকা কিংবা ব্যানার অর্পণ করুন।

তুলা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের একজন সদস্যের আচরণের কারণে আজ আপনি বিরক্ত হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে দূর্বা অর্পণ করুন।
বৃশ্চিক রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বাবার রুক্ষ আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়র বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। আপনি আজ ফটোগ্রাফির দক্ষতা অর্জন করতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: সম্পর্কে রোমান্স বৃদ্ধির লক্ষ্যে শনি মন্দিরে তেল ও প্রসাদ অর্পণ করুন।
মকর রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে মানসিক শান্তি পাবেন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশ উজ্জ্বল করে তুলবে। আপনার ভালবাসার মানুষকে কোনও বার্তা দেওয়ার থাকলে আজকেই তা পাঠিয়ে দিন। আপনি আজ একটি বাদ্যযন্ত্র বাজাতে পারেন। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নিজের বোনকে সম্মান করুন ও ভালোবাসুন।
আরও পড়ুন: স্মার্ট মিটারের বাজারে বাজিমাত! ৩,৫০০ কোটি টাকায় আদানি গ্রুপের ঝুলিতে এল বড় সংস্থা
কুম্ভ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোথাও আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনও সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আজ সকালে আপনার সঙ্গে একটি চমকপ্রদক ঘটনা ঘটতে পারে। আপনি আজ একাকীত্বের অনুভূতি পেতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের আরাধনা করুন।
মীন রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজকে কিছু ভালো স্মৃতির রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে আটা ও কালো পিঁপড়েকে চিনি খেতে দিন।












