বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গ্রূপপর্বে হারের বদলা নিলো ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচে ইউসুফদের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (U-19 Asia Cup) শিরোপা দখল করলো ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল (Indian U-19 Team)। ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই গড়িয়েছিল শেষ বল অবধি। কিন্তু স্নায়ুর চাপ সামলে ভারতকে জয় উপহার দিয়েছেন মোহিত উলভা (Mohit Ulva)। এছাড়া ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক লক্ষ্য রায়চান্দানি ও সেওবাগ পুত্র আর্যবীর (Aaryavir Sehwag)।
তার হাতে ভারতীয় বোলারদের যথেষ্ট চাপে ফেলে দাপুটে শতরান করে দলকে বিশাল টার্গেট সেট করতে সাহায্য করেন পাক ওপেনার উসমান খান (১০৭)। ভারতের হয়ে চারটি উইকেট নেন কাব্য পরেশ প্যাটেল (৪/৬৮)। তিন উইকেট নেন চিগুরুপতি ভেঙ্কটা (৩/৪০)। কিন্তু পাকিস্তানের রানের গতিতে লাগাম পড়াতে পারেননি কেউই। হাফসেঞ্চুরি করেন পাক অধিনায়ক ফারহান ইউসুফও।

এরপর রান তাড়া করতে নেমে অধিনায়ক রায়চান্দানি ও আর্যবীর সেওবাগের মধ্যে ৯৫ রানের একটি ওপেনিং পার্টনারশিপ হয়। কিন্তু সেওবাগ ৫৮ রান করে ড্রেসিংরুমে ফিরতেই চাপ বাড়তে শুরু করে ভারতের ওপর। নিয়মিত ব্যবধানে উইকেট তুলে ম্যাচে ফিরছিল পাকিস্তান। ৮০ রান করে অধিনায়ক লক্ষ্য আউট হন। এই সময় মনে হয়েছিল ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে।
আরও পড়ুন: ওসব অজুহাত দিয়ে কোনও লাভ নেই! ভারত হারতেই রোহিত, কোহলিকে কড়া সতর্কবার্তা গম্ভীরের
এরপর ৩২ বলে ৪৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন মানাল চৌহান। তার এবং ফিনিশার মোহিত উলভার ৫৭ রানের পার্টনারশিপ ম্যাচে ফেরায় ভারতকে। মানাল ফিরে গেলেও একসময় ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা ভারতকে ২৬ বলে ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অবিশ্বাস্য জয় এনে দেন মোহিত। বল হাতে ব্যর্থ হলেও ব্যাট হাতে শেষ বলে ৪ বলে প্রায় অসম্ভব হয়ে যাওয়া জয় তিনি এনে দেন ভারতকে।
আরও পড়ুন: রোহিত, কোহলিকে এই লজ্জার হাত থেকে মুক্তি দিলেন শ্রেয়স আইয়ার! নিজের কাঁধে নিলেন এই অপমান
ভারতের এই ট্রফি জয়ের পেছনে একটা বড় কৃতিত্ব আর্যবীর সেওবাগকেও দিতে হয়। গ্রূপপর্বে পাকিস্তান ম্যাচ বাদে গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। টুর্নামেন্টের পাঁচ ম্যাচ মিলিয়ে তিনি মোট ৩৬১ রান করেছেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচে হাঁকিয়েছিলেন অসাধারণ শতরান। সবমিলিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার।












