ব্যাট হাতে দুরন্ত ছন্দে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব! কড়া বার্তা দিলেন BCCI-কে

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতকে বিশ্বকাপ জেতানোর পরেও ছেঁটে ফেলা হয়েছিল তাকে ভারতীয় দল (Indian Cricket Team) থেকে। তার কাছে নেতৃত্ব কেড়ে নিয়ে তুলে দেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারের হাতে। বিসিসিআইয়ের (BCCI) এই সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অপেক্ষা করছিলেন ব্যাট হাতে কড়া জবাব দেওয়ার সুযোগের জন্য। অবশেষে মুম্বাইয়ের জার্সিতে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে (Syed Mushtaq Ali Tournament) সেই সুযোগ পেলেন স্কাই।

এই টুর্নামেন্টের জন্য নিজেদের দল ঘোষণার সময়ই তাকে স্কোয়াডের অধিনায়ক ঘোষণা করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর ব্যাট হাতে অধিনায়কোচিত পারফরম্যান্স করে সেই ভরসার মান রাখলেন সূর্যকুমার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটে হায়দ্রাবাদকে হারায় মুম্বাই। ম্যাচের সেরা হন প্রাক্তন ভারত অধিনায়ক।

এদিন প্রথমে ব্যাটিং করে মুম্বাইয়ের সামনে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ‍্যমাত্রা বেঁধে দিয়েছিল হায়দ্রাবাদ। এদিন টসে জিতে সূর্যকুমারই হায়দ্রাবাদকে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি গ্রাউন্ডে প্রথমে ব্যাট করার নিমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু রান তাড়া করতে নামার পর মুম্বাই অধিনায়কের ব্যাটকে থামানোর কোনও রাস্তা খুঁজে পায়নি হায়দ্রাবাদের বোলাররা। সূর্যকুমার যাদবের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ভর করে মাত্র ১৩.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে মুম্বাই।

আরও পড়ুন: ধরাশায়ী পাকিস্তান! সেওবাগ পুত্রদের দাপুটে পারফরম্যান্সে ভর করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় ভারতের

এদিন ব্যাট হাতে নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করতে মাত্র ১৫ বল সময় নিয়েছিলেন সূর্যকুমার। শেষপর্যন্ত ২১ বলে ৬০ রানের একটি অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৬ টি চার ও ৫ টি ছক্কা সহযোগে। এদিন শট খেলার সময় স্পষ্ট আত্মবিশ্বাসের ঝলক দেখা গিয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের চোখে।

আরও পড়ুন: রোহিত, কোহলিকে এই লজ্জার হাত থেকে মুক্তি দিলেন শ্রেয়স আইয়ার! নিজের কাঁধে নিলেন এই অপমান

এবার সূর্যকুমার যাদবের লক্ষ্য হবে ধারাবাহিকতা বজায় রাখা। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজের ছন্দ বজায় রাখতে পারলে ফের ভারতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন তিনি। কারণ অধিনায়ক হিসেবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের রেকর্ড একেবারেই প্রশংসনীয় নয়। অধিনায়ক হিসেবে ২ বছরে যতগুলি ম্যাচ হেরেছিলেন সূর্যকুমার, মাত্র ৬ মাসে তার চেয়েও বেশি ম্যাচ হেরেছেন শ্রেয়স। ফলে সূর্যকুমারের প্রত্যাবর্তনের সম্ভবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।