‘তরুণ ক্রিকেটারদের জন্য গর্বিত’, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মোদী

Published on:

Published on:

Modi congratulates India on becoming champions in U19 Asia Cup 2026 final.

বাংলা হান্ট ডেস্ক: ২২ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই তা বাড়তি আগ্রহের উদ্রেক ঘটায়। এমতাবস্থায় শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল (U19 Asia Cup 2026 Final) ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হয়েছিল। এই ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রুদ্ধশ্বাস এই ম্যাচের শেষ বল পর্যন্ত চরম রোমাঞ্চকর পরিস্থিতি বজায় ছিল। শেষ পর্যন্ত পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে ভারতীয় দল (Team India) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ইনস্টাগ্রামে পোস্ট করে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য একটি চমৎকার দিন! আমাদের তরুণ ক্রিকেটারদের আজকের দুর্দান্ত পারফরম্যান্স এবং পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬ জেতার জন্য আমি অত্যন্ত গর্বিত। তাঁদের সাফল্য আরও অনেক তরুণকে অনুপ্রাণিত করবে। আমরা দলটির ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য শুভকামনা জানাই।’

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup 2026 Final) চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মোদী:

জানিয়ে রাখি যে, ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ওপেনার উসমান খানের ১০৭ রানের সৌজন্যে নিজেদের ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রানের বিশাল স্কোর গড়ে তোলে। চরম নাটকীয়তায় ভরা এই ম্যাচে ভারতীয় দল শেষ বলে লক্ষ্য অর্জন করে নবমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয় করে।

ভারতের হয়ে অধিনায়ক লক্ষ্য রায়চান্দানি দুর্দান্ত ব্যাটিং করে ৮০ রান করেন এবং আর্যবীর শেহবাগ ৫৮ রান যোগ করেন। এই দু’টি ইনিংসই ভারতের শিরোপা জয়ের ভিত্তি স্থাপন করেছিল। এরপর মনাল চৌহানের ৪৭ এবং মোহিত উলভার অপরাজিত ৪৯ রানের ইনিংস ভারতকে এই রোমাঞ্চকর ম্যাচটি জিততে সাহায্য করে।

আরও পড়ুন: স্মার্ট মিটারের বাজারে বাজিমাত! ৩,৫০০ কোটি টাকায় আদানি গ্রুপের ঝুলিতে এল বড় সংস্থা

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দুর্দান্ত সূচনা: উল্লেখ্য যে, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল এই ম্যাচে দুর্দান্ত সূচনা করেছিল। হায়াম খান ও উসমান খান মাত্র ৮.১ ওভারে প্রথম উইকেটে ৬২ রান যোগ করেন। ২৩ বলে ২১ রান করে আউট হন হায়াম। এরপর উসমান দ্বিতীয় উইকেটে আব্দুল কাদিরের সঙ্গে ১৩৫ রানের বিশাল জুটি গড়েন। আব্দুল কাদির দ্রুত ব্যাট করে ৫৪ বলে ৮০ রান করেন। যার মধ্যে ৩ টি চার ও ৮ টি ছক্কা ছিল। উসমান খান একটি দুর্দান্ত সেঞ্চুরিও করেছেন। তিনি ১১ টি চার ও ত৩ টি ছক্কা সহ ১১১ বলে ১০৭ রান করেন।

আরও পড়ুন: ভারতীয় টেস্ট দলে বড় পরিবর্তন! বাদ পড়লেন কুলদীপ যাদব, এন্ট্রি নিলেন কে?

এদিকে, পাক অধিনায়ক ফারহান ইউসুফও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ৪ টি চার ও ৩ টি ছক্কা মেরে ৬০ বলে ৬৩ রান করেন। আহমেদ হুসেন ১৭ রান করেন, অন্যদিকে উইকেটরক্ষক হামজা জহুর মাত্র ১০ রান করতে সক্ষম হন। এক পর্যায়ে পাকিস্তান ৪ উইকেটে ২৯৯ রান করে শক্তিশালী অবস্থানে ছিল। তবে, শেষ ছয় ওভারে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন এবং শেষ পর্যন্ত ভারত জয়লাভ করে।