হয়ে গেলো রোহিত শর্মার বড় সমস্যার সমাধান! ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন হিটম্যান

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরে ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ হেরেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) অ্যাওয়ে সিরিজে ভারতীয় দল লিড নিলেও ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে চিন্তা কাটছে না টিম ম্যানেজমেন্টের। এরই মাঝে রোহিত শর্মা (Rohit Sharma) ছাড়া বাকি ভারতীয় তারকা ব্যাটারদের একটি পরিসংখ্যান সকলের সামনে এসেছে যা দেখে এই চিন্তা আরও বেড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ ওডিআই বিশ্বকাপের পর থেকে ভারতীয় ওডিআই দলের ব্যাটিংয়ের তিন স্তম্ভ বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও শুভমান গিল বিদেশের মাটিতে চূড়ান্ত ফ্লপ। গিল ও কোহলির রানের গড় দেশের মাটিতে দুর্দান্ত। কিন্তু এশিয়ার বাইরে SENA দেশগুলিতে তাদের অবস্থা শোচনীয়। যেহেতু আসন্ন ওডিআই বিশ্বকাপের একটা বড় অংশ দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে তাই এই বিষয়টি আরও বেশি চিন্তার।

Why will 3 Indian players stay on in New Zealand after the IND vs NZ ODI series?

 

বিরাট কোহলির গড়: ◆ ৬৫.১৮ (এশিয়ায়)
◆ ৩৩.৪২ (SENA দেশগুলিতে)

শুভমান গিলের গড়: ◆ ৭৫.৬৮ (এশিয়াতে)
◆ ৩৯.৫০ (SENA দেশগুলিতে)

শ্রেয়স আইয়ারের গড়: ◆ ৩৬.২৫ (এশিয়াতে)
◆ ২৫.৫০ (SENA দেশগুলিতে)

আরও পড়ুন: ওসব অজুহাত দিয়ে কোনও লাভ নেই! ভারত হারতেই রোহিত, কোহলিকে কড়া সতর্কবার্তা গম্ভীরের

ভারতীয় ওডিআই দলের তারকা ব্যাটারদের মধ্যে একমাত্র রোহিত শর্মার এই সমস্যা নেই। এশিয়ার মাটিতে তার গড় ৫৩.৪২। তার পাশাপাশি সেনা দেশগুলোর হোক ৪৫-এর গড় ধরে রেখেছেন তিনি। কিন্তু নিউজিল্যান্ড সফরে এখনও অবধি তিনি চূড়ান্ত ব্যর্থ। এবার এই সফরে রোহিতের সমস্যা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।

আরও পড়ুন: রোহিত, কোহলিকে এই লজ্জার হাত থেকে মুক্তি দিলেন শ্রেয়স আইয়ার! নিজের কাঁধে নিলেন এই অপমান

কাইফ বলেছেন, “রোহিত শর্মার ক্ষেত্রে এমনটা প্রায়শই ঘটে। যদিও বছরটি তাঁর জন্য ভালোই কেটেছে, কিন্তু যে পিচে বল নড়াচড়া করছিল, সেখানে তাঁর পায়ের অবস্থান ছিল স্থির। বিরাট কোহলি, ঈশান কিষান বা শ্রেয়াস আইয়ারের মুখোমুখি হওয়া বলগুলোর তুলনায় তাঁর বলটি ছিল কিছুটা শর্টার লেন্থে। তিনি পুরোপুরি পেছনের পায়েও যাননি, আবার সামনের দিকেও এগিয়ে আসেননি; বরং কোনও রকম পায়ের মুভমেন্ট ছাড়াই শট খেলার চেষ্টা করেছেন। পুরো কেরিয়ারজুড়ে, ফরম্যাট নির্বিশেষে অনেকবারই ইনিংসের প্রথম ওভারে এমন মাঝামাঝি দৈর্ঘ্যের বলে তিনি আউট হয়েছেন। ফুট মুভমেন্ট নিয়ে সতর্ক হয়ে এই সমস্যা কাটিয়ে উঠবেন তিনি।”