নিষেধাজ্ঞা উঠতেই জালে আড়াই কেজির পেল্লাই ইলিশ, কত দামে বিকোলো জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa) মরশুম শেষ হয়ে গিয়েছে আগেই। কিন্তু মরশুম ফুরোলেও মৎস্যজীবীদের চমক দিয়ে জালে উঠল পেল্লাই রূপোলি শষ্য। বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় বঙ্গোপসাগর থেকে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। শুক্রবার স্থানীয় আড়তে আসতেই মাছটি নিলামে কিনে নেন এক ব্যবসায়ী।

নিষেধাজ্ঞার পর ইলিশ (Hilsa) উঠল জালে

দীর্ঘ ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশে। সেই নিষেধাজ্ঞা উঠতেই ওই এলাকায় ধরা পড়া প্রথম বড় ইলিশ এটি। এর সঙ্গে ছোট আকারের আরও কিছু ইলিশও উঠেছে। কুয়াকাটার এক জেলের জালে ধরা পড়া মাছটি নিলামে কেনেন ব্যবসায়ী জয়নাল ঘরামি।

Huge hilsa fish caught in Bangladesh

কত কেজি ইলিশ উঠল জালে: ২ কেজি ৩০০ গ্রামের ইলিশটি সাড়ে ৮ হাজার টাকায় কিনেছেন তিনি। ওই ব্যবসায়ী জানান, বাজারে বড় আকারের ইলিশের চাহিদা বেশি। কিন্তু সেই তুলনায় যোগান নেই। তাই বড় আকারের মাছটির ওজন দেখেই কিনে নিয়েছেন তিনি। ভালো লাভে মাছটি তিনি বিক্রি করতে পারবেন বলেই আশা করছেন।

আরও পড়ুন : এটাই শেষবার অনুমতি, আগামী বছর আর মামলা নয়, কড়া বার্তা হাইকোর্টের

কড়া নিয়ম বাংলাদেশে: ইলিশের (Hilsa) জন্য বাংলাদেশ জনপ্রিয়। তেমনই ইলিশের সংরক্ষণ এবং বংশবৃদ্ধির জন্য বেশ কিছু কড়া আইনও রয়েছে প্রতিবেশী দেশে। ইলিশ অর্থকরী বলেই বিবেচিত হয় বাংলাদেশে।

আরও পড়ুন : ছটপুজোয় সাজোসাজো রব হাওড়া-শিয়ালদায়, বিহারগামী যাত্রীদের জন্য ইনস্ট্যান্ট টিকিট

বাংলাদেশে ইলিশ বিদেশি মুদ্রা আয়ের বড় মাধ্যম। তাই ইলিশ প্রজনন নিশ্চিত করতে কোন ধরণের ইলিশ ধরা যাবে সে বিষয়েও কড়া নিয়ম রয়েছে বাংলাদেশে। এই আইন মেনেই মৎস্যজীবীদেরও ধরতে হয় ইলিশ।