ছটপুজোয় সাজোসাজো রব হাওড়া-শিয়ালদায়, বিহারগামী যাত্রীদের জন্য ইনস্ট্যান্ট টিকিট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকেই শুরু ছটপুজো (Chhath Puja)। হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবে শহর কলকাতার বহু মানুষও সামিল হয়। ছট উপলক্ষে কলকাতা শহরের বড় স্টেশনগুলিতে প্রস্তুতি, ব্যস্ততা চোখে পড়ার মতো। বিহারগামী যাত্রীদের জন্য হাওড়া, শিয়ালদহ স্টেশনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি রয়েছে ইনস্ট্যান্ট টিকিটের ব্যবস্থাও।

ছট পুজোয় (Chhath Puja) বাড়ি ফেরার ভিড় স্টেশনগুলিতে

ছট পুজো উপলক্ষে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য ভিড় উপচে পড়ছে শহরের বড় রেল স্টেশনগুলিতে। বৃহস্পতিবার থেকেই উপচে পড়া ভিড় হাওড়া স্টেশনে। ভিড় সামলানোর পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Special arrangements for chhath puja in Howrah

হাওড়া স্টেশনে বিশেষ ব্যবস্থা: ছট পুজো উপলক্ষে সেজে উঠেছে হাওড়া স্টেশন। যাত্রীদের সুবিধার জন্য ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ক্যাব রোড এলাকায় কার্পেট বিছিয়ে বিশেষ বিশ্রামস্থল তৈরি করা হয়েছে যাত্রীদের জন্য। অপেক্ষারত যাত্রীদের সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : আবাসের বাড়ি তৈরিতে আনতে হবে গতি! নির্মাণকাজ শেষের সময়সীমা জানালেন পঞ্চায়েতমন্ত্রী

যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা: যাত্রীদের (Chhath Puja) জন্য শুকনো খাবার, চকলেট এবং পানীয় জল বিতরণ করছেন রেলকর্মীরা। প্ল্যাটফর্মে যাত্রীদের নিয়ম মেনে বসানো এবং চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভিডিও ওয়ালে বিশেষ ট্রেনের দিন এবং গন্তব্য ভিত্তিক তালিকা দেখানো হচ্ছে। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। আরপিএফ ও অন্যান্য রেলকর্মীরা তো রয়েছেন, এছাড়া সিসিটিভিতে ২৪ ঘন্টা নজরদারি চলছে।

আরও পড়ুন : এটাই শেষবার অনুমতি, আগামী বছর আর মামলা নয়, কড়া বার্তা হাইকোর্টের

শিয়ালদহ স্টেশনেও করা হয়েছে বিশেষ ব্যবস্থা। পার্কিংয়ের এলাকায় ছাউনি তৈরি করা হয়েছে। টিকিটের জন্য হাতে ট্যাব নিয়ে উপস্থিত রয়েছেন রেলকর্মীরা। লাইনে দাঁড়িয়ে টাকা দিলেই কেটে দেওয়া হচ্ছে টিকিট। টোকেন দিয়ে দিচ্ছেন আরপিএফ। সেই টোকেন নিয়েই ট্রেনের জেলার কামরায় উঠে যাওয়া যাচ্ছে। এই ব্যবস্থায় খুশি যাত্রীরাও। এক আরপিএফ কর্মী জানান, বিহারের ট্রেন ১১ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। ওই প্ল্যাটফর্মটি খুবই ছোট। একসঙ্গে অনেক লোক ঢুকে গেলে বিপদ ঘটে যেতে পারে। তাই এখান থেকেই লাইন করে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে যাত্রীদের।