বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে এখনও অপেক্ষায় রয়েছেন অনেক মহিলা। জুন ও জুলাই মাসে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছালেও অনেকের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ফলে যোগ্য হয়েও কেন টাকা মেলেনি, তা নিয়ে প্রশ্ন উঠছিল। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে যোজনার টাকা না পাওয়া মহিলাদের উদ্দেশ্যে বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?
উত্তরবঙ্গ থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা এখনও না পাওয়া মহিলাদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁদের নথি যাচাই চলছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। যাচাই প্রক্রিয়া শেষ হলেই যোগ্য মহিলাদের নাম প্রকল্পে নথিভুক্ত করা হবে এবং তাঁরা টাকা পেয়ে যাবেন।
৩০ অগাস্টের মধ্যে শেষ হবে যাচাই প্রক্রিয়া
প্রসঙ্গত, জুন মাসে প্রথম দফায় অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দেওয়া শুরু হয়। এরপর জুলাই মাসেও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। তবে এখনও অনেক আবেদনকারী রয়েছেন, যাঁদের আবেদন যাচাইয়ের কারণে টাকা পাওয়া বাকি রয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার আওতায় অনেকেই ইতিমধ্যেই টাকা পেয়েছেন। আবার অনেক আবেদন এখনও যাচাই করা হচ্ছে। তাঁর দাবি, আগামী ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলাদের নথিভুক্তির কাজ সম্পূর্ণ করা হবে। যাঁরা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করবেন, তাঁরা এই সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) অনেকে পেয়েছেন, আবার অনেকের আবেদন এখনও আন্ডার ভেরিফিকেশন রয়েছে। ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলাদের নথিভুক্ত করা হবে। যারা পাওয়ার যোগ্য, তারা টাকা পেয়ে যাবে।” সরকারি তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এবার অগাস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আবেদনের স্ট্যাটাস দেখতে কোনও সমস্যা হলে হেল্পলাইন নম্বর বা সংশ্লিষ্ট পোর্টালের সাহায্য নেওয়া যেতে পারে। সম্প্রতি এই প্রকল্প নিয়ে মানুষের আগ্রহ বাড়ায় প্রশাসনের পক্ষ থেকেও অনলাইনে স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা প্রকল্প (Annapurna Yojana) চালু হয়েছে। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এর আগে ১৪ জুলাইও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যোগ্য আবেদনকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তাঁর বক্তব্য ছিল, ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। যাঁদের আবেদন এখনও যাচাই হচ্ছে, তাঁদের ক্ষেত্রেও ৩০ অগাস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে। তবে যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে তাঁরা প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ যাত্রী না থাকায় কাঁচি! শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে বাদ ২ স্টপেজ, যুক্ত ৩ নতুন স্টেশন
তিনি আরও জানান, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের (Annapurna Yojana) টাকা পেয়েছেন। যাচাইয়ের পরে আরও প্রকৃত উপভোক্তা চিহ্নিত হলে তাঁদেরও প্রকল্পের আওতায় আনা হবে।













