IPL-এর কারণেই ধ্বংস হয়েছে কেরিয়ার! চাঞ্চল্যকর প্রতিক্রিয়া ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের

Published on:

Published on:

England Captain Sensational Reaction About IPL.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জমে উঠেছে IPL ২০২৬-এর লড়াই। তবে, ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট চলাকালীনই ইংল্যান্ডের প্রাক্তন তারকা খেলোয়াড় তথা অধিনায়ক (England Captain) কেভিন পিটারসেন IPL নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, IPL-ই তাঁর কেরিয়ার অকালে শেষ করে দিয়েছে। এমতাবস্থায়, পিটারসেনের এই স্বীকারোক্তি স্বাভাবিকভাবে ক্রিকেট অনুরাগীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ইউটিউবে রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে পিটারসেন অভিযোগ করেন যে, IPL-এর শুরুর বছরগুলিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করার জন্য মিডিয়াকে ব্যবহার করেছিল। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘ইংলিশ ক্রিকেট বোর্ড ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম মরশুমে সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা খেলোয়াড়দের খেলতে বাধা দিয়েছিল এবং ওই বছর একমাত্র দিমিত্রি মাসকারেনহাসই খেলেছিলেন।’ তিনি আরও জানান ‘২০০৯ সালে, ইংল্যান্ডের খেলোয়াড়দের ৩ সপ্তাহের সীমিত সময়সীমার মধ্যে খেলার অনুমতি দেওয়া হয়।’

কী জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক (England Captain) কেভিন পিটারসেন?

জানিয়ে রাখি যে, পিটারসেন ২০০৯ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বর্তমানে বেঙ্গালুরু) দলে যোগ দিয়েছিলেন। সেই সময়ে তিনি IPL-কে অগ্রাধিকার দেওয়ায় ইংল্যান্ড বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছিল বলে জানা যায়। ওই সাক্ষাৎকারে পিটারসেন আরও বলেন, ‘আমি অনেক বড় ত্যাগ স্বীকার করেছি… আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। সেই কারণেই ওই সংস্থার সবাই আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। ১০৪ টি টেস্ট ম্যাচ খেলার পর যখন আমার ইংল্যান্ড কেরিয়ার শেষ হয়, তখন আমার বয়স ছিল ৩৩ বছর। আমার ১৫০-১৬০ টি টেস্ট ম্যাচ খেলে ১২,০০০-১৩,০০০ রান করা উচিত ছিল। এটাই আমার অর্জন করা উচিত ছিল।’

England Captain Sensational Reaction About IPL.

ইংল্যান্ডের প্রাক্তন এই তারকা আরও বলেন, ‘ইংল্যান্ড বোর্ড আমাকে হেনস্থা করার জন্য দ্য টেলিগ্রাফকে ব্যবহার করেছে… আমি এই বিষয়ে খুব বেশি বিস্তারিত বলতে চাই না। সেই সময়ে এই ঘটনাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, এবং এখন আমি খুব সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করি।’

আরও পড়ুন: বৃষ্টির কারণে ভেস্তে গেল KKR-PBKS ম্যাচ! এক পয়েন্ট নিয়ে IPL ২০২৬-এ খাতা খুলল কলকাতা

জানিয়ে রাখি যে, কেভিন পিটারসেন ২৩ টি সেঞ্চুরি ও ৩৫ টি হাফ-সেঞ্চুরি সহ ৮,১৮১ রান করে তাঁর টেস্ট কেরিয়ার শেষ করেন। তবে, শোনা যায় যে IPL সম্পর্কে তাঁর অবস্থানের কারণে এই প্রাক্তন ক্রিকেটারের কেরিয়ার প্রভাবিত হয়েছিল। যদিও, পিটারসেন বিশ্বাস করেন যে, তাঁর কারণেই ইংল্যান্ডের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিতে পেরেছিল।

আরও পড়ুন: অবসর গ্রহণের পরে প্রতি মাসে মিলবে ৫০,০০০ টাকার নিশ্চিত পেনশন! শুধু করতে হবে এই কাজটি

পিটারসেন বলেন, ‘আমি কিছুদিন আগে জস বাটলারের সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং তিনিও ‘ধন্যবাদ’ বলেছেন… আমার ত্যাগের কারণেই এঁরা এখন এর সুফল ভোগ করতে পারছে।” উল্লেখ্য যে, কেভিন পিটারসেন IPL-এ দিল্লি ডেয়ারডেভিলস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন। ২০২৫ সালে তাঁকে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবেও নিযুক্ত করা হয়েছিল।