অবসর গ্রহণের পরে প্রতি মাসে মিলবে ৫০,০০০ টাকার নিশ্চিত পেনশন! শুধু করতে হবে এই কাজটি

Published on:

Published on:

You will benefit if you use these investment tips.
Follow

বাংলা হান্ট ডেস্ক: কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর যাতে আর্থিক দিক থেকে প্রতিবন্ধকতা না তৈরি হয় সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন অধিকাংশজন। মূলত, অবসর গ্রহণের আগে থেকেই সঠিক জায়গায় বিনিয়োগ করেন (Investment Tips) তাঁরা। তবে, বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক বিকল্প উপলব্ধ হলেও সময়মতো সঠিক পরিকল্পনার মাধ্যমে অবসরের পরেও একটি স্থিতিশীল মাসিক আয় অর্জন করা সম্ভব। বর্তমানে নিরাপদ অবসর জীবন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সহজ এবং বুদ্ধিদীপ্ত উপায় রয়েছে। এই প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লাভজনক উপায়ের প্রসঙ্গ উপস্থাপিত করব।

মেনে চলুন বিনিয়োগের এই উপায় (Investment Tips):

অবসরের পর যদি আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকার কাছাকাছি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে আগেভাগেই পরিকল্পনা শুরু করতে হবে। ২৫ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করলে আপনি আরও বেশি লাভবান হবেন। একেই চক্রবৃদ্ধি সুদের সুবিধা বলা হয়। এর মাধ্যমে আপনি আপনার টাকার ওপর সুদ এবং সেই সুদের ওপরও সুদ অর্জন করতে পারেন। যার ফলে ধীরে ধীরে একটি বড় ফান্ড গড়ে ওঠে।

You will benefit if you use these investment tips.

বিনিয়োগের অন্যতম উপায়: জানিয়ে রাখি যে, শুধুমাত্র ফিক্সড ডিপোজিট বা সোনায় বিনিয়োগ করাই যথেষ্ট নয়। মুদ্রাস্ফীতি এগুলি থেকে প্রাপ্ত আয় কমিয়ে দিতে পারে। তাই, উচিত ইক্যুইটি মিউচুয়াল ফান্ড অথবা PPF ও NPS-এর মতো নিরাপদ বিকল্পগুলিতে আপনার বিনিয়োগ বৈচিত্র্য আনা। ইক্যুইটি দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে। অন্যদিকে PPF এবং NPS আপনার অর্থকে সুরক্ষিত রাখে।

মাথায় রাখতে হবে যে, অবসর গ্রহণের সময় আপনার একটি উল্লেখযোগ্য পরিমাণ ফান্ড থাকা উচিত। উদাহরণস্বরূপ, মনে করুন, কোনও বিনিয়োগকারীর কাছে ১.৫ কোটি টাকা আছে। তিনি ওই অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে প্রতি মাসে ৫০,০০০ টাকা পেতে পারেন। এর মানে হল, আপনি অবসরের পর পেনশন পেতে পারেন। এই পদ্ধতিকে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) বলা হয়। যেখানে আপনার টাকা বিনিয়োগ করা থাকে এবং আপনি মাসিক আয় পান।

আরও পড়ুন: ক্রমাগত পতন শেয়ারে, রিলায়েন্স থেকে উধাও ১ লক্ষ কোটি টাকা! চিন্তায় বিনিয়োগকারীরা

এদিকে, কর সংক্রান্ত বিষয়গুলিও বিবেচনা করা জরুরি। NPS (NPS)-এ বিনিয়োগের একটি অংশ করমুক্ত। একইভাবে, করের নিয়মকানুন বুঝে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। তাই সঠিক সময়ে এবং সঠিক উপায়ে বিনিয়োগ করলে, অবসরের পরেও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করা সম্ভব।

আরও পড়ুন: ICC-র এই বিশেষ অ্যাওয়ার্ডের জন্য জোর টক্কর বুমরাহ-স্যামসনের! কে করবেন বাজিমাত?

সতর্কীকরণ: এই প্রতিবেদনে প্রদান করা তথ্য তথ্যমূলক উদ্দেশ্যে পাঠকদের সামনে উপস্থাপিত করা হয়েছে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।