লাইনে দাঁড়ানোর দিন শেষ! UPI-তেই মিলবে PF, নতুন সুবিধা আনছে EPFO 3.0

Published on:

Published on:

EPFO 3.0 Easy PF Withdrawal rules via UPI & ATM
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পিএফের টাকা তুলতে এতদিন অনেক ঝামেলা পোহাতে হতো। ফর্ম ফিল আপ, অনুমোদন, দিনের পর দিন অপেক্ষা। এবার সেই পুরনো পদ্ধতিতে বড় বদল আনতে চলেছে ইপিএফও (EPFO)। নতুন পদ্ধতি চালু হলে পুরো প্রক্রিয়াটাই হবে অনেক সহজ, দ্রুত আর ডিজিটাল। ফলে ভবিষ্যতে ঘরে বসেই খুব সহজে পিএফের টাকা তোলা যাবে।

EPFO নতুন নিয়ম ও টাকা তোলার সহজ উপায়

কর্মচারী ভবিষ্য নিধি সংস্থা এখন তাদের পরিষেবাকে নতুনভাবে সাজাচ্ছে। ‘EPFO 3.0’ প্রকল্পের মাধ্যমে লক্ষ্য রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ কম ঝামেলায় দ্রুত নিজের পিএফের টাকা পেতে পারেন। সবচেয়ে বড় পরিবর্তন আসছে পিএফ তোলার পদ্ধতিতে।

ইপিএফও (EPFO) এখন নিজেদের সিস্টেমকে এনপিসিআই (NPCI)-এর সঙ্গে যুক্ত করছে। পুরো প্রক্রিয়া চালু হয়ে গেলে ইউপিআই (UPI) বা এটিএম (ATM) ব্যবহার করেই সরাসরি পিএফের টাকা তোলা যাবে। অর্থাৎ ফোনপে, গুগল পে বা পেটিএম-এর মতো অ্যাপ থেকেও এই সুবিধা পাওয়া যেতে পারে। এতে আগের মতো কাগজপত্রের ঝামেলা অনেকটাই কমে যাবে।

আরও একটি বড় পরিবর্তন হয়েছে অটো সেটলমেন্টে। আগে ১ লক্ষ টাকা পর্যন্ত অটো সেটলমেন্ট হতো, এখন সেটা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই খুব কম সময়ের মধ্যেই কখনও কয়েক ঘণ্টার মধ্যে টাকা পেয়ে যাওয়া সম্ভব হবে। অনেক সময় আর অফিসের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না, আধার ভিত্তিক ওটিপি দিয়েই কাজ হয়ে যাবে। এই প্রক্রিয়াকে আরও দ্রুত করতে ইপিএফও (EPFO) ৩২টি ব্যাঙ্কের সঙ্গে কাজ শুরু করেছে। এতে টাকা ট্রান্সফারও আগের থেকে অনেক দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

EPFO to Launch New App for Easy PF Withdrawal via Mobile

আরও পড়ুনঃ প্রথম দফার ভোটের দিনই বড় ক্লু! BJP জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? জানালেন অমিত শাহ

নতুন নিয়মে বলা হয়েছে, কেউ যদি চাকরি হারান, তাহলে এক মাস পর থেকেই নিজের পিএফের ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। আর দুই মাস বেকার থাকলে বা অবসর নিলে পুরো ১০০ শতাংশ টাকাই তোলা যাবে। তবে এর জন্য ইউএএন (UAN) অ্যাক্টিভ থাকতে হবে। সঙ্গে আধার ও প্যান লিঙ্ক থাকা জরুরি, আর ব্যাঙ্কের তথ্য ও মোবাইল নম্বর ঠিকঠাক আপডেট থাকতে হবে। সব মিলিয়ে, ইপিএফওর (EPFO) এই নতুন উদ্যোগে পিএফ তোলার প্রক্রিয়া অনেক সহজ, দ্রুত আর ঝামেলাহীন হতে চলেছে।