প্রথম দফার ভোটের দিনই বড় ক্লু! BJP জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? জানালেন অমিত শাহ

Published on:

Published on:

Amit Shah hints at BJP’s Bengal CM face ahead of Phase 1 voting
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্যে। এই গুরুত্বপূর্ণ দিনের মাঝেই বিজেপির পুরনো এক প্রশ্ন আবার সামনে এসেছে দল জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন? এতদিন এ নিয়ে সরাসরি কিছু না বললেও, এবার জনসভা থেকে সেই প্রশ্নেই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

বিজেপি সাধারণত ভোটের আগে মুখ্যমন্ত্রী পদে কাউকে সামনে আনে না। এবারও সেই একই কৌশল নিয়েই এগোচ্ছিল দল। কিন্তু প্রথম দফার ভোটের দিনেই অমিত শাহর (Amit Shah) একটি মন্তব্য নতুন করে আলোচনা শুরু করেছে।

মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কি বললেন অমিত শাহ (Amit Shah)?

একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ (Amit Shah) বলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এমন একজন হবেন, যিনি এই রাজ্যেরই মানুষ। তিনি বাংলাতেই জন্মেছেন, বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষাতেই কথা বলেন। তাঁর এই কথার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তাহলে কি বিজেপি কোনও স্থানীয় মুখকেই সামনে আনতে চলেছে?

অনেকদিন ধরেই বিরোধীরা বিজেপিকে প্রশ্ন করছিল, তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী কে। যদিও এই প্রশ্নের জবাবে আগে কোন রকম ইঙ্গিতও দেয়নি বিজেপি। তবে এবার সেই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ (Amit Shah)। তাঁর এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও তিনি কারও নাম বলেননি, তবে তাঁর বক্তব্যে একটা পরিষ্কার বার্তা রয়েছে।

Empowered Committee formed to implement Citizenship Amendment Act (CAA)

আরও পড়ুনঃ ঘাটালে রহস্য! বুথে পৌঁছে জানা গেল, আগেই পড়েছে ভোট, ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য

ভোটের দিনেই অমিত শাহর (Amit Shah) এমন ইঙ্গিত রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছেন, এর ফলে ভোটারদের মনে প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাঁরা ‘বাংলার মানুষ’কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, তাঁদের কাছে এই বার্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।