৮.২৫ থেকে ১০ শতাংশ? পিএফ সুদ নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ পিএফের সুদের হার (EPFO Interest Rate) ১০ শতাংশ হতে পারে। সম্প্রতি এই খবর ছড়াতেই চাকরিজীবীদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে। তাহলে কি সত্যিই ভবিষ্যতের সঞ্চয়ে বড় লাভ হতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরছে তাদের মনে। তবে এই নিয়ে সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে, সেটাই আসল। সংসদে এই বিষয়টি ওঠার পর কেন্দ্র সরাসরি জানিয়ে দিল, আসল পরিস্থিতি ঠিক কী। আসুন জেনে নিন কী বলল সরকার।

পিএফ সুদের হার বাড়বে কি? (EPFO Interest Rate)

নয়া দিল্লিতে সম্প্রতি সংসদে ইপিএফও-র সুদের হার (EPFO Interest Rate) বাড়ানো নিয়ে প্রশ্ন তোলা হয়। জানতে চাওয়া হয়, শ্রম মন্ত্রক কি পিএফের সুদের হার বাড়িয়ে ১০ শতাংশ করার পরিকল্পনা করছে? এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী শোভা কারান্ডলজে স্পষ্ট করে জানান, পিএফের সুদের হার ১০ শতাংশ করার কোনও প্রস্তাব বা আবেদন শ্রম মন্ত্রকের কাছে আসেনি। অর্থাৎ, এই মুহূর্তে সুদের হার বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বর্তমানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার (EPFO Interest Rate) রয়েছে ৮.২৫ শতাংশ। শেষবার ২০২২-২৩ অর্থবর্ষে এই সুদের হার বাড়ানো হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন করা হয়নি, যদিও দীর্ঘদিন ধরেই সুদের হার বাড়ানোর দাবি উঠছে।

ইপিএফও কী?

ইপিএফ বা পিএফ মূলত চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয়। প্রতি মাসে কর্মীর বেতন থেকে একটি অংশ কাটা হয় এবং সংস্থার পক্ষ থেকেও সমপরিমাণ অর্থ জমা পড়ে এই অ্যাকাউন্টে। সেই জমা টাকার উপর প্রতিবছর নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। এর পাশাপাশি, ইপিএফও গ্রাহকদের সুবিধার জন্য নতুন একটি ‘পাসবুক লাইট’ ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে খুব সহজেই নিজের অ্যাকাউন্টে জমা টাকা, উত্তোলনের পরিমাণ এবং বর্তমান ব্যালেন্স দেখা যায়।

EPFO set to revise PF wage ceiling

আরও পড়ুনঃ নিষ্ক্রিয় ৩২ লক্ষ PF অ্যাকাউন্ট, পড়ে রয়েছে কোটি কোটি, টাকা ফেরাতে এবার বড় উদ্যোগ

এই সুবিধা পেতে প্রথমে ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউএএন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর ড্রপ-ডাউন মেনু থেকে ‘পাসবুক লাইট’ অপশন নির্বাচন করলে সাম্প্রতিক পাঁচটি জমার তথ্য দেখা যাবে। আরও বিস্তারিত জানতে চাইলে মেম্বার আইডি বেছে ‘ভিউ পাসবুক’-এ ক্লিক করলেই সম্পূর্ণ তথ্য সামনে চলে আসবে (EPFO Interest Rate)।