PF তোলা এখন আরও সহজ, UPI পিন দিলেই অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, এল নতুন নিয়ম

Published on:

Published on:

EPFO Makes PF Withdrawal Instant via UPI PIN
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিজীবীদের জন্য সুখবর! এখন থেকে পিএফ-এর (EPFO) টাকা তোলা হবে অনেক সহজ। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এমন একটি ব্যবস্থা চালু করতে চলেছে যার মাধ্যমে পিএফ সদস্যরা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহার করে সরাসরি তাদের জমা টাকা তুলে নিতে পারবেন।

বর্তমান সময়ে পিএফ-এর (EPFO) টাকা তোলার কী ব্যবস্থা রয়েছে?

বর্তমান সময়ে পিএফ (EPFO) থেকে টাকা তোলার জন্য অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে হয়। এমনকি ‘অটো-সেটেলমেন্ট’ মোডেও টাকা অ্যাকাউন্টে ঢুকতে তিন দিন সময় লাগে। কিন্তু নতুন ব্যবস্থায় শুধু UPI পিন দিয়ে তৎক্ষণাৎ টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার হবে।
সূত্রের খবর অনুযায়ী জন্য যাচ্ছে, এই পদ্ধতিতে পিএফ ফান্ডের একটি অংশ ‘সুরক্ষিত’ বা ফ্রোজেন রাখা হবে। বাকি বড় অংশ সদস্যরা প্রয়োজনমতো UPI-এর মাধ্যমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। একবার টাকা ব্যাঙ্কে চলে এলে,ATM থেকে তুলতে পারা যাবে অথবা ডিজিটাল পেমেন্টে ব্যবহার করা যাবে।

বিভিন্ন প্রয়োজনে টাকা তোলার নিয়ম

  1. বাড়ি বা জমি কেনার সময় : টানা ৫ বছর চাকরি করতে হবে। আর বাড়ি কেনার জন্য ২৪ মাসের বেতন এবং বাড়ি তৈরির জন্য ৩৬ মাসের বেতন তোলা যাবে
  2. চিকিৎসা : চাকরি করার নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। টাকা তোলার ক্ষেত্রে নিজের কন্ট্রিবিউশন + সুদ বা ৬ মাসের বেতন (যেটা কম)
  3. গৃহঋণ শোধ : টানা ৩ বছর চাকরি করতে হবে। টাকা তোলার সময় মোট জমানো টাকার ৯০% পর্যন্ত তোলা যাবে।
  4. বাড়ি মেরামত : বাড়ি তৈরির ৫ বছর পর চাকরি করতে হবে। ১২ মাসের বেতন সমান অর্থ পিএফ অ্যাকাউন্ট থেকে তোলা যাবে।
  5. বিয়ে : টানা ৭ বছর চাকরি করতে হবে। টাকা তোলার ক্ষেত্রে সুদসহ নিজের কন্ট্রিবিউশনের ৫০% টাকা তোলা যাবে।
  6. চাকরি হারালে : চাকরি চলে গেলে এক মাস পর মোট PF ব্যালেন্সের ৭৫% টাকা তুলতে পারবেন। বাকি ২৫% টাকা দুই মাস পর তুলতে পারবেন।

EPFO set to revise PF wage ceiling

আরও পড়ুনঃ এবার ঘরে বসেই নথি জমা, SIR শুনানি নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন

আয়কর সম্পর্কিত নিয়ম

যদি কেউ টানা ৫ বছর চাকরি করার পর পিএফ তোলেন, তবে তাকে কোনো আয়কর দিতে হবে না। এই ৫ বছর এক কোম্পানিতেই থাকতে হবে এমন শর্ত নেই। একাধিক কোম্পানিতে কাজ করলেও মোট সময়কাল ৫ বছর বা তার বেশি হলে কর ছাড় পাওয়া যাবে। বর্তমানে EPFO তাদের সফটওয়্যারের কিছু কারিগরি সমস্যা বা ‘গ্লিচ’ ঠিক করছে। সমস্যা মিটে গেলে কোটি কোটি গ্রাহক সরাসরি UPI-এর মাধ্যমে মুহূর্তে টাকা তুলতে পারবেন।