ভোটের কারণে আটকে PF সুদ! কবে টাকা পাবেন, জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন অর্থবর্ষ শুরু হয়ে গেলেও অনেক চাকরিজীবীর মনে এখন একটা বড় প্রশ্ন প্রভিডেন্ট ফান্ডের (EPFO) সুদের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? সাধারণত মার্চের পরই এই টাকা জমা পড়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এবছর পরিস্থিতি একটু অন্যরকম। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় সেই কাজ কিছুটা পিছিয়ে গেছে বলেই জানা যাচ্ছে। ফলে অনেকেই এখন এই সুদের টাকা পাওয়ার অপেক্ষায়।

কবে অ্যাকাউন্টে ঢুকবে সুদের টাকা (EPFO)?

নিয়ম অনুযায়ী প্রতি বছরই কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO সুদের হার ঘোষণা করে। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই সুদের হার ৮.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। সাধারণত ৩১ মার্চের পর থেকেই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়তে শুরু করে।

তবে এবার সেই প্রক্রিয়ায় (EPFO) দেরি হচ্ছে। শ্রম মন্ত্রকের সূত্রে খবর, দেশের বিভিন্ন রাজ্যে চলা বিধানসভা নির্বাচনের জন্যই এই বিলম্ব। ভোটের কাজ শেষ না হওয়া পর্যন্ত সুদ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলেই ইঙ্গিত মিলেছে।

এখন যা জানা যাচ্ছে, জুন মাসের আগে এই বিষয়ে কোনও ঘোষণা আসার সম্ভাবনা কম। অর্থাৎ, অফিসিয়াল নোটিফিকেশন বেরোনোর পরেই ধাপে ধাপে গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা (EPFO) জমা পড়বে। পুরো প্রক্রিয়া শেষ হতে জুন থেকে আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে।

EPFO Wage Ceiling Update

আরও পড়ুনঃ হঠাৎ উত্তপ্ত বেহালা! রাতেই তৃণমূল প্রার্থী রত্নার বিরুদ্ধে কমিশনে BJP, যা হল…

এখানে একটা বিষয় পরিষ্কার যে প্রতি মাসে সুদের হিসাব হলেও, পুরো টাকাটা অর্থবর্ষের শেষে একসঙ্গে জমা পড়ে। তাই দেরি হলেও গ্রাহকদের কোনও ক্ষতি হবে না। সুদের পুরো টাকাই (EPFO) তারা পাবেন, এতে কোনও কাটছাঁট হবে না।