বিয়েবাড়িতে ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Farooq Abdullah shot unharmed at a wedding!
Follow

বাংলাহান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীর থেকে বড়সড় নিরাপত্তা উদ্বেগের ঘটনা সামনে এল। সূত্রের খবর কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও NCP নেতা ফারুক আবদুল্লাকে (Farooq Abdullah) লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। সংবাদমাধ্যম সূত্রের খবর, গ্রেটার কৈলাস এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেই সময়ই আচমকাই তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা করা হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিলেন  জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও। তাঁরও কোন ক্ষতি হয়নি বলে খবর।

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) ওপর চলল গুলি

পুলিশ সূত্রের খবর, ফারুক ও সুরিন্দর এদিন ন্যাশনাল কনফারেন্সেরই আর এক নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির সঙ্গে দেখা করে তাঁদের আশীর্বাদ করতে গিয়েছিলেন । অনুষ্ঠান শেষে বেরোনোর সময়ই পিছন থেকে আচমকা গুলি চালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। ইতিমধ্যেই পুলিশের হাতে  এসেছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা গিয়েছে, কী ভাবে অভিযুক্ত ফারুককে লক্ষ্য করে বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন: ছাদে ১০ ফুটের দেওয়াল, নবান্নের দিকে রাখা যাবে না জানলা! বাড়ি বানানোর শর্ত নিয়ে কী বলল হাইকোর্ট?

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতের নাম কমল সিংহ জমওয়াল. বয়স ৬৩ এবং তিনি জম্মুরই বাসিন্দা। জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন এবং তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি আগে থেকে ফারুকের ওপর নজর রেখেছিলেন এবং অনুষ্ঠানস্থলের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিলেন তিনি। ফারুক বেরিয়ে আসতেই তিনি পিছন থেকে এসে গুলি চালানোর চেষ্টা করেন। তবে নিরাপত্তারক্ষীদের দ্রুত পদক্ষেপের ফলে এক রাউন্ডের বেশি গুলি চালাতে পারেননি তিনি।

পুলিশের কাছে ধৃত ওই ব্যক্তি জানান যে, তিনি গত প্রায় ২০ বছর ধরে এই হামলার সুযোগের অপেক্ষায় ছিলেন। যদিও কেন তিনি এই হাসলা চালান, তার স্পষ্ট কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে জ়েড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে একজন বন্দুকধারী এত কাছাকাছি পৌঁছে গেলেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যে।

Farooq Abdullah shot unharmed at a wedding!

আরও পড়ুন: ধর্মঘটে ‘নো লিভ’, শিক্ষকদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক করে জারি বিজ্ঞপ্তি

ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। ইতিমধ্যেই, তিনি নিরাপত্তা বাহিনী ও পুলিশের কাছ থেকে এই ঘটনার পূর্ণ ব্যাখ্যা চেয়েছেন। অন্যদিকে ফারুকের পুত্র তথা জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সমাজমাধ্যমে পোস্ট করে জানান যে, তাঁর বাবা সম্পূর্ণ নিরাপদ আছেন। তিনি লেখেন, আল্লাহর কৃপায় বড় বিপদ এড়ানো গিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে এনএসজি–র নিরাপত্তা বলয় ভেদ করে বন্দুকধারী কী ভাবে এতটা কাছে পৌঁছলেন, সেই নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।