বাংলাহান্ট ডেস্ক : নবান্নের সামনে বাড়ি বানাতে চেয়ে বিপাকে পড়েন এক ব্যক্তি। বাড়ি বানানোর ক্ষেত্রে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছিল তাঁকে। পালটা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ওই ব্যক্তি। বুধবার ওই মামলার শুনানিতে একাধিক শর্ত খারিজ করে দিয়েছে আদালত। ঠিক কী কী শর্ত দেওয়া হয়েছিল আর আদালতই বা কী জানিয়েছে?
বাড়ি বানানোর শর্ত নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা
জানা গিয়েছে, পাঁচতলা বাড়ির প্ল্যান জমা দিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু তাঁকে বলা হয়, ওটা হাই সিকিউরিটি জোন। নবান্নের অদূরে বাড়ি করতে হলে একাধিক শর্ত পালন করতে হবে। মোট ১৭ টি শর্তের কথা জানানো হয় তাঁকে। এর মধ্যে অন্যতম হল, নবান্নের দিকে মুখ করে বাড়িতে কোনও জানলা রাখা যাবে না। বাড়ির ছাদে ১০ ফুটের দেওয়াল তৈরি করতে হবে। বাইরের যাতে কিছু দেখা না যায় সেই ব্যবস্থা করতে হবে।

কী কী শর্ত দেওয়া হয়: আরও নির্দেশ দেওয়া হয়, বাড়িতে খোলা বারান্দা রাখা যাবে না। পাশাপাশি বাড়ির বাসিন্দাদের প্রত্যেকের তথ্য যাচাইয়ের শর্তও দিয়েছিল পুলিশ। এরপরেই আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হন ব্যক্তি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে ছিল ওই মামলার শুনানি।
আরও পড়ুন : রাতারাতি লাফ গ্যাসের দামে, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে একাধিক রুটে বাড়ল অটো ভাড়া
শর্ত খারিজ আদালতের: এদিন আদালত পুলিশের তিনটি শর্ত খারিজ করে দেয়।জানা যাচ্ছে, নবান্নের দিকে মুখ করে জানলা না রাখা, ছাদে ১০ ফুটের দেওয়াল এবং বাড়ির লোকদের তথ্য যাচাই, এই তিনটি শর্ত খারিজ করে দিয়েছে আদালত। বাড়ির বাসিন্দাদের গোপনীয়তা রক্ষা হবে না বলেই শর্ত খারিজ করা হয়েছে। একইসঙ্গে আদালতের তরফে স্পষ্ট বলা হয়েছে, আইন মেনেই সব শর্ত দিতে হবে।
আরও পড়ুন : ধর্মঘটে ‘নো লিভ’, শিক্ষকদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক করে জারি বিজ্ঞপ্তি
হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, ওই বাড়িটির জন্য নতুন করে আবার প্ল্যান জমা দিতে হবে হাওড়া পুরসভায়। এর জন্য ১২ সপ্তাহের সময়সীমাও দেওয়া হয়েছে আদালতের তরফে।












