চূড়ান্ত ভয় পেয়েছেন শ্রেয়স আইয়ার এবং গৌতম গম্ভীর! সব দোষ IPL-এর? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) লজ্জাজনকভাবে সিরিজ হারতে হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন ভারতীয় দলকে (Indian Cricket Team)। আইরিশদের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচে রান তাড়া করতে নেমে শোচনীয়ভাবে আত্মসমর্পণ করেছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজেও সেই একই ভয় তাড়া করে ফিরছে শ্রেয়স আইয়ার এবং গৌতম গম্ভীরকে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে দুই ম্যাচই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে দেরি করেননি শ্রেয়স। আয়ারল্যান্ডের আবহাওয়া প্রথমে বোলিং করা দলকে বাড়তি সুবিধা দেবে, এমনটাই আশা করা হয়েছিল এবং সেই আশা একেবারে অযৌক্তিকও নয়। নতুন বল হাতে অর্শদীপরা মন্দ বোলিং করেননি। কিন্তু ভারত ব্যাটিং করতে নামার সময়ও যে পেসাররা এতটা সাহায্য পাবেন, তা হয়তো ভাবেনি টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হবে না! ভারতীয় শিবির থেকে সরাসরি করা হলো ঘোষণা, স্তম্ভিত ভক্তরা

নতুন বল হাতে আয়ারল্যান্ডের ফাস্ট বোলাররা নাস্তানাবুদ করেছে ভারতের টপ অর্ডারকে। মূলত সঞ্জু, ঈশানদের সেই ব্যর্থতার কারণেই সিরিজ খোয়াতে হয়েছে ভারতীয় দলকে। অনেকেই মনে করছেন ব্যাটিং-বান্ধব পরিবেশ ছেড়ে, বোলারদের জন্য সাহায্য আছে এমন পরিবেশে এসে মানিয়ে নিতে অস্বস্তিতে পড়েছেন ভারতের টপ অর্ডারের ব্যাটাররা।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতো গত কয়েক মাস ধরে দেশের জার্সি হোক বা আইপিএল, ভারতের মাটিতে খেলতে খেলতে চ্যালেঞ্জিং পরিবেশে ধৈর্য ধরে দলকে জেতানোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন বেশিরভাগ ভারতীয় ব্যাটার। তার প্রভাব পড়ছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পরিবেশ পরিস্থিতি মাথায় না রেখে ভুল সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

বৃষ্টির কারণে ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কিন্তু পরিবেশ পরিস্থিতি প্রথমে বোলিংয়ের জন্য অনুকূল হলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের অভিজ্ঞতা মাথায় রেখে টসে যেতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স। ভারত সেদিন স্কোরবোর্ডে সম্মানজনক রান তুললেও অনেকেই মনে করছেন যে ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। আইরিশদের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতাই শ্রেয়স আইয়ারকে রান তাড়া না করে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।