‘যাঁর সত্যিই..,’ বিতর্কের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন অর্থমন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(24)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে একাধিক বড় ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট থেকে অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। সেই থেকে বিরোধীদের একাংশের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) কিছু শতাংশ উপভোক্তা অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন মাত্র। এরই মধ্যে লক্ষ্মী ও অন্নপূর্ণার ফারাক বোঝালেন অর্থমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন অর্থমন্ত্রী? Annapurna Yojana

বিধানসভায় বাজেট ঘোষণার অতিরিক্ত জবাবি ভাষণে বিগত জমানার আর্থিক বেনিয়ম নিয়ে সরব হন স্বপন দাশগুপ্ত। বলেন, “খুব শীঘ্রই রাজ্যের প্রতিটা দপ্তরে অর্থনৈতিক দুর্নীতির খতিয়ান তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করা হবে। প্রতিটা দপ্তরের আর্থিক দুর্নীতি খতিয়ে দেখে সব রিপোর্ট সামনে আনবে ক্যাগ।”

এরপরই অন্নপূর্ণা যোজনা ও মমতা সরকারের আমলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফারাক বুঝিয়ে অর্থমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার ছিল ইউনিভার্সাল। ধনী-দরিদ্র সবাই টাকা পেতেন, হয়তো দেখা গেল আমার স্ত্রী চলে গেলেন একটু পকেট মানি দরকার বলে। কিন্তু আমাদের অন্নপূর্ণা যোজনা যাঁর সত্যিই দরকার, তাঁরাই এটা পাবেন।”

অর্থাৎ অর্থমন্ত্রী নিজেই স্পষ্ট করেছেন ‘যোগ্য’ আবেদনকারীরাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। উল্লেখ্য, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা মাসে ৩০০০ টাকা করে ভাতা পাবেন রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত এক কোটি ৫ লক্ষ মহিলার নাম ‘অন্নপূর্ণা যোজনা’র প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়েছে।

Annapurna Yojana(10)

আরও পড়ুন: রবিবার টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিকল্প কোন রুটে গাড়ি চলাচল? জানুন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত এক কোটি ৫ লক্ষ মহিলার নাম ‘অন্নপূর্ণা যোজনা’র প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে। এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের পোর্টালে যে এক কোটির বেশি মহিলার নাম আপলোড করা হয়েছে, তাঁরা আগামী পয়লা জুলাই ৩০০০ টাকা করে ভাতা পাবেন।