বাংলা হান্ট ডেস্ক: IPL-এর জনপ্রিয় টিম তথা গত বছরের চ্যাম্পিয়ন RCB-র নতুন মালিক হলেন আর্যমান বিড়লা (Aryaman Birla)। এবার আর্যমান বিড়লার প্রসঙ্গেই একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন ক্রিকেট অনুরাগীরা। মূলত, ২৮ বছর বয়সী আর্যমান নিজেও একজন প্রাক্তন ক্রিকেটার ছিলেন। RCB-র মালিক হওয়ার আগে তিনি খেলোয়াড় হিসেবে IPL-এ এবং ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। তবে, মাত্র ২২ বছর বয়সেই তাঁর ক্রিকেট কেরিয়ারের ইতি ঘটে। একটি বিশেষ কারণে আর্যমান বিড়লা অল্প বয়সে ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন। এমতাবস্থায়, ১৬,৭২৭ কোটি টাকায় বিক্রি হওয়া RCB-র চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আর্যমান বিড়লা। তিনি এখন IPL-এর সবচেয়ে ব্যয়বহুল দলটির প্রধান।
আর্যমান বিড়লা (Aryaman Birla) কেন ২২ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিলেন:
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, আর্যমান কেন ২২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন? জানিয়ে রাখি যে, দেশের বিশিষ্ট ধনকুবের কুমার মঙ্গলম বিড়লার পুত্র আর্যমান ২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেন। তাঁর অবসরের কারণ ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কিত। আর্যমান জানিয়েছিলেন যে, তিনি তাঁর মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে চান এবং সেই কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন। তবে পরে তিনি ক্রিকেট থেকে পুরোপুরি নিজেকে দূরে সরিয়ে নেন।

আর্যমান রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন: IPL দলের মালিক হওয়ার আগে আর্যমান বিড়লা এই লিগে একজন খেলোয়াড় ছিলেন। তিনি IPL ২০১৮-তে রাজস্থান রয়্যালস দলের অংশ ছিলেন। তবে, আর্যমান সেখানে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। খেলোয়াড় হিসেবে IPL-এ প্রবেশের এক বছর আগেই আর্যমান বিরলার ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০১৭ সালে মধ্যপ্রদেশের হয়ে তাঁর প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। আর্যমান বিরলা ওড়িশার বিরুদ্ধে তাঁর প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। এরপর ২০১৮ সালে হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর লিস্ট-এ অভিষেক হয়।
আরও পড়ুন: IPL-এর কারণে রেগে লাল PCB প্রধান! খেলোয়াড়দের হুমকি দিলেন মহসিন নকভি
আর্যমান কত রান করেছিলেন: জানিয়ে রাখি যে, আর্যমান বিড়লার ক্রিকেট কেরিয়ার মাত্র ২ বছর স্থায়ী হয়েছিল। এই সময়ে তিনি একটিও IPL ম্যাচ খেলেননি। ঘরোয়া ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।
আরও পড়ুন: ৬০ বছর বয়স পর্যন্ত IPL-এ CSK-র হয়ে খেলবেন ধোনি? অবসরের প্রসঙ্গে কী জানালেন মাহি?
আর্যমান বিড়লা মধ্যপ্রদেশের হয়ে মাত্র ৯ টি প্রথম-শ্রেণির এবং ৪ টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। তাঁর প্রথম-শ্রেণির কেরিয়ারে তিনি একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি সহ ২৭.৬০ এভারেজে ৪১৪ রান করেছিলেন। লিস্ট এ-তেও তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। যেখানে তিনি ১২.০০ গড়ে মাত্র ৩৬ রান করেছিলেন।












