বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে চলতি বছরের IPL। তবে, এই টুর্নামেন্টকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে পাকিস্তানে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, পাকিস্তান প্রিমিয়ার লিগ তথা PSL (Pakistan Super League)-এ খেলার কথা ছিল এমন কয়েকজন খেলোয়াড় IPL-এ যোগ দিয়েছেন। আর এই ঘটনাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বড় ধাক্কা পেয়েছেন। শুধু তাই নয়, তিনি IPL-এ খেলতে আসা খেলোয়াড়দের প্রকাশ্যে হুমকি দিয়েছেন।
PSL (Pakistan Super League)-এর আগে রেগে লাল মহসিন নকভি:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানির মূলত ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল। কিন্তু তিনি কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শানাকা PSL-এর চুক্তি ছেড়ে IPL-এ তিনি রাজস্থান রয়্যালসে যোগ দেবেন। এদিকে, গত মরশুমে PCB দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার করবিন বশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল। তিনি PSL ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন।

PCB চেয়ারম্যানের প্রকাশ্য হুমকি: গত রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মহসিন নকভি বলেন, ‘আন্তর্জাতিক খেলোয়াড়দের কথা বলতে গেলে, এবার PSL-এ খেলতে আসা খেলোয়াড়দের দিকেই দেখুন। হ্যাঁ, ২-৩ জন খেলোয়াড় চলে গেছেন এবং আমরা তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
আরও পড়ুন: ৬০ বছর বয়স পর্যন্ত IPL-এ CSK-র হয়ে খেলবেন ধোনি? অবসরের প্রসঙ্গে কী জানালেন মাহি?
উল্লেখ্য যে, এবার IPL ও PSL একই সঙ্গে সম্পন্ন হচ্ছে। দুই লিগের মধ্যে টক্করের প্রসঙ্গে মহসিন নকভি জানান, IPL-এর সঙ্গে প্রতিযোগিতার তেমন কোনও প্রভাব পড়বে না। কারণ বিশ্ব প্রতিভাবান খেলোয়াড়ে পরিপূর্ণ। তিনি বলেন, IPL থাকা সত্ত্বেও অনেক আন্তর্জাতিক খেলোয়াড় PSL-এ খেলতে এসেছেন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা
মহসিন নকভি আরও জানিয়েছেন যে, PSL ২০২৬-এর ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে সম্পন্ন হবে। এর কারণ হিসেবে তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে উল্লেখ করেছেন। PSL শুরু হবে আগামী ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ রা মে। অন্যদিকে, IPL ২০২৬ আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে। কিন্তু, BCCI এখনও সম্পূর্ণ সূচি প্রকাশ না করায় ফাইনালের তারিখও জানা যায়নি।












