IPL-এ খেলবেন KKR-এর হয়ে! কলকাতার ঘরের মাঠেই T20 বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি ফিন অ্যালেনের

Published on:

Published on:

Finn Allen scored the fastest century in T20 World Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে সম্পন্ন হল প্রথম সেমিফাইনাল। যেখানে দক্ষিণ আফ্রিকার ১৬৯ রানের লক্ষ্যমাত্রা পূরণে ঝড় তুলেছিল নিউজিল্যান্ড। আর যাঁর মাধ্যমে এই ঝড় উঠেছে তিনি হলেন ফিল অ্যালেন (Finn Allen)। এই কিউই ওপেনার T20 বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করে কেবল ইতিহাসই তৈরি করেননি, বরং নিউজিল্যান্ডকে ৯ উইকেটের দুর্দান্ত জয় এনে দিয়ে T20 বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গাও করে নিয়েছেন। উল্লেখ্য যে, ফিল অ্যালেন IPL-এ KKR-এর হয়ে খেলবেন। তার আগেই ইডেন গার্ডেন্সে ঝড় তুলেছেন তিনি।

T20 বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি ফিন অ্যালেনের (Finn Allen):

জানিয়ে রাখি যে, ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা বেশ ভালোই হয়েছিল। ফিন অ্যালেন এবং টিম সেইফার্টের উদ্বোধনী জুটি প্রথম ওভার থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের আক্রমণ করে। যার ফলে কিউইরা মাত্র ৫ ওভারে ৬২ রান করে ফেলে। এরপর অষ্টম ওভারে সেইফার্ট তাঁর হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। এদিকে, ফিন অ্যালেন মাত্র ১৯ বলেই করে ফেলেন ৫০ রান। T20 বিশ্বকাপে কিউই ব্যাটার হিসেবে দ্রুততম পঞ্চাশ রান তিনি এই ম্যাচে পূর্ণ করেন। এই সময়ে, কিউই দল ৮ ওভারে ১০৩ রান করতে সক্ষম হয়।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

ইতিহাস গড়লেন ফিন অ্যালেন: নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট ম্যাচের দশম ওভারে আউট হলেও অ্যালেনের বিস্ফোরক ব্যাটিং অব্যাহত ছিল। ১০ ওভারের পর অ্যালেন আরও বিপজ্জনক হয়ে ওঠেন। পরের ১৪ বলে ৫০ রান যোগ করে তিনি তাঁর সেঞ্চুরি করেন। অর্থাৎ অ্যালেন মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করার অসাধারণ কৃতিত্ব অর্জন করেন, যা T20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যালেন ক্রিস গেইলের রেকর্ডও ভেঙেছেন। যিনি T20 বিশ্বকাপে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। তাছাড়া, অ্যালেনের সেঞ্চুরিটি T20-তে একটি ফুল-মেম্বার দলের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরিও।

আরও পড়ুন: ৯০,০০০ কোটি টাকা বৃদ্ধি পেল বুলেট ট্রেন প্রকল্পের ব্যয়! কীভাবে হবে খরচের জোগান?

খেলা শেষ হয়ে যায় ১২.৫ ওভারের মধ্যেই: অ্যালেনের ইনিংসের সময়ে দক্ষিণ আফ্রিকার বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে পড়েন। অ্যালেন মাঠের প্রতিটি কোণে চার ও ছক্কা মারতে থাকেন। অ্যালেনের বিস্ফোরক ব্যাটিংয়ের ওপর ভর করে নিউজিল্যান্ড মাত্র ১২.৫ ওভারে ১৭০ রানের লক্ষ্য অর্জন করে। ওই দলটি ৯ উইকেটে জয়লাভ করে এবং ফাইনালে স্থান নিশ্চিত করে।

আরও পড়ুন: চিন পাবে বড় ঝটকা! ভারতের এই রাজ্যের খনিজ দিয়ে তৈরি হবে যুদ্ধবিমান-ড্রোন! সাহায্য করবে জাপান

৩৩ বা তার কম বলে T20-তে সেঞ্চুরি করা ব্যাটার:
২৭ বল – সাহিল চৌহান, ২০২৪
২৯ বল – মোহাম্মদ ফাহাদ, ২০২৫
৩৩ বল – ফিন অ্যালেন, ২০২৬
৩৩ বল – জান নিকোল লফটি-ইটন, ২০২৪
৩৩ বল- সিকান্দার রাজা, ২০২৪