শিয়রে নির্বাচন! কীভাবে হবে ১৫ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তি? কবে আসবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট?

Published on:

Published on:

First Supplementary Voter List Likely Next Week Amid Pending Voters Issue
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভোটার তালিকা (Voter List) নিয়ে বাড়ছে আলোচনা। বিশেষ করে ‘বিবেচনাধীন’ ভোটারদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এর মধ্যেই নির্বাচন কমিশন সূত্রে খবর, খুব শিগগিরই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। ইতিমধ্যে বহু ভোটারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও লক্ষ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত হওয়া বাকি।

প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ (Voter List)

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Voter List) প্রকাশ করা হতে পারে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেখানে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়। এরপর থেকে ধাপে ধাপে সেই ভোটারদের তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার কাজ চলছে। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। তবে এখনও প্রায় ৪৫ লক্ষের বেশি ভোটারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে।

এই পরিস্থিতিতে খুব শিগগিরই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Voter List) প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। ওই তালিকায় যাদের নাম থাকবে, তাদের ভিত্তিতেই পরবর্তী সময়ে চূড়ান্ত ভোটার তালিকায় আপডেট করা হবে।অন্যদিকে শোনা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সেই ঘোষণার পরেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা সামনে আসার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির সময় এই বিষয়টি সামনে তোলেন রাজ্য সরকারের আইনজীবী। সেই সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আগে নির্বাচনের ঘোষণা হোক। এরপর দেখা হবে কত সংখ্যক ‘বিবেচনাধীন’ ভোটারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। পরিস্থিতি বিচার করে তখনই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে রাজনৈতিক দলগুলিও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিন অথবা তার পরের দিনই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দলটি।

Basirhat became agitated as soon as the final list of SIR was published

আরও পড়ুনঃ মহিলাদের বাধ্যতামূলক ‘মেন্সট্রুয়াল লিভ’ খারিজ করল সুপ্রিম কোর্ট! সামনে এল বড় কারণ

বিজেপি শিবিরেও একই ধরনের প্রস্তুতি চলছে বলে জানা যাচ্ছে। দলীয় সূত্রের দাবি, তাদের প্রার্থী তালিকাও অনেকটাই তৈরি। শনিবার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার পরেই বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা। অন্যদিকে বামফ্রন্ট আইএসএফ-এর সঙ্গে জোট করেই এবারের নির্বাচনে লড়াই করবে বলে খবর। দুই পক্ষের আসন সমঝোতাও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে বলে সূত্রের দাবি (Voter List)।