এই ৫ ডকুমেন্ট না থাকলে মিলবে না পিঙ্ক কার্ড! ফ্রি বাস পরিষেবা নিয়ে বড় আপডেট জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে বিজেপি সরকার। গত জুন মাস থেকে সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করতে পারছেন মহিলারা। তবে এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল পিঙ্ক কার্ড (Pink Card)। আগামীদিনে এই কার্ড দেখিয়ে ফ্রি বাস পরিষেবার সুবিধা নিতে পারবেন মহিলারা। এই আবহে পিঙ্ক কার্ড তৈরি করতে কোন পাঁচ নথি লাগছে, কবে থেকে এই কার্ড চালু হবে জেনে নিন।

পিঙ্ক কার্ড তৈরিতে এই ৫ ডকুমেন্ট মাস্ট | (Free Bus Service)

এখনও অবধি সরকারি বাসে ভোটার কার্ড, আধার কার্ডের মতো পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করছেন মহিলারা। তবে শীঘ্রই পিঙ্ক কার্ড পুরোপুরিভাবে চালু হবে। তখন ফ্রি বাস পরিষেবার সুবিধা নিতে হলে এই কার্ডটিই দেখাতে হবে। নাহলে ভাড়া দিয়ে যাতায়াত করতে হতে পারে। ফলে আগেভাগেই এই নথি বানিয়ে রাখা জরুরি।

আরও পড়ুনঃ ‘শুধু সরকারি বিজ্ঞপ্তি দিলে হবে না’! বেআইনি টোটো-রিক্সা নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

অনলাইন ও অফলাইন দু’ভাবেই পিঙ্ক কার্ডের জন্য আবেদন জানানো যাচ্ছে। এর জন্য মূলত পাঁচটি ডকুমেন্টস লাগছে। সেগুলি হল, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, ভোটার তালিকায় রোল ও নম্বর, ছবি এবং মোবাইল নম্বর। এর পাশাপাশি আবেদনকারী মহিলাকে আয় ও পেশা সংক্রান্ত কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে।

পিঙ্ক কার্ড কবে চালু হবে?

রাজ্যের মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হয়েছে তিন মাস হয়ে গেলেও পিঙ্ক কার্ড এখনও পুরোপুরিভাবে চালু হয়নি। সম্প্রতি জানা গিয়েছে, মোটামুটি পুজো অবধি এই কার্ড চালু করা যাবে না। এরপর ধীরে ধীরে তা চালু করা হতে পারে।

Free bus service

বিজেপি সরকার রাজ্যের মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করায় বহু মহিলা উপকৃত হয়েছেন। এতে তাঁদের কিছুটা হলেও টাকা সাশ্রয় হচ্ছে। তবে ভবিষ্যতেও এই সুবিধা বজায় রাখতে হলে পিঙ্ক কার্ড বানিয়ে নেওয়া জরুরি। নাহলে সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতে সমস্যা হতে পারে।