ঝালমুড়ি ৪০০ টাকা, চা ৯০০ টাকা! পিলে চমকানো দাম বলিউড তারকাদের রেস্তোরাঁয়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুধু অভিনয় দিয়ে গ্ল্যামার জগতের খরচা চলে না। বলিউডের (Bollywood) একাধিক খ্যাতনামা তারকা তাই ঝুঁকেছেন ব্যবসার জগতে। অনেকে যেমন নিজের ব্র্যান্ড শুরু করেছেন, কেউ কেউ আবার রেস্তোরাঁর ব্যবসায় সাফল্য পেয়েছেন। কিন্তু এই সব অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল রেস্তোরাঁর খাবার মাঝেমধ্যেই উঠে আসে চর্চায়। সম্প্রতি সলমন খানের বোন অর্পিতা খান শর্মার (Bollywood) রেস্তোরাঁর মেনু ভাইরাল হয় নেটপাড়ায়। সেখানে খাবারের দাম দেখেই চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। আর কোন কোন তারকার রেস্তোরাঁয় কেমন দাম?

বলিউড (Bollywood) তারকাদের রেস্তোরাঁর খাবারের দাম ভাইরাল

বেঙ্গালুরুর সারজাপুর এবং মুম্বইয়ের আন্ধেরিতে মৌনি রায় চালু করেন ‘বদমাশ’ রেস্তোরাঁ। বর্তমানে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে ছটিরও বেশি রেস্তোরাঁ রয়েছে তাঁর। মূলত ৩০০-৮০০ টাকার মধ্যেই রয়েছে রেস্তোরাঁর খাবার দাবারের দাম। তবে কিছু কিছু খাবারের দাম রীতিমতো চমকে দেওয়ার মতোই। ভাইরাল মেনু থেকে জানা যায়, সাধারণ ঝালমুড়ির দামও এখানে ৩৯৫ টাকা। মেনুর অন্যতম আকর্ষণ ‘অ্যাভোকাডো ভেল’, যা কিনা ঝালমুড়ি এবং অ্যাভোকাডোর সংমিশ্রণ, এর দাম ৩৯৫ টাকা।

Food menu and price of bollywood celebrities restaurant

কেমন দাম খাবারের: এখানে পাওয়া যায় পেঁয়াজিও, দাম ৩৫৫ টাকা। সাধারণ তন্দুরি রুটি ১০৫ টাকা, নানের দাম ১১৫ টাকা। মিষ্টিপ্রেমীদের জন্যও রয়েছে কিছু ক্লাসিক ডেজার্ট, যেমন শাহি টুকরা ও গুলাব জামুন। এগুলির দাম পিস প্রতি ৪১০ টাকা। অবশ্য একা মৌনি নন, টিনসেল টাউনের (Bollywood) আরেক অভিনেত্রী শিল্পা শেট্টির রেস্তোরাঁর খাবারের দামও রীতিমতো চমকপ্রদ।

 আরও পড়ুন : খাবারের সেট মেনু রয়েছে IRCTC-র, ঠকিয়ে বেশি দাম নিচ্ছে না তো? এভাবে অভিযোগ করুন রেলে

চমকে দেবে শিল্পার রেস্তোরাঁর খাবারের দাম: মুম্বইয়ের ‘এ লিস্টার’ রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম শিল্পার (Bollywood) ‘বাস্তিয়ান’। সম্প্রতি এই রেস্তোরাঁর কিছু পদের দাম ভাইরাল হয় নেট পাড়ায়। তার মধ্যে রয়েছে জুঁই ফুলের ভেষজ চা যার দাম ৯২০ টাকা, চিলি গার্লিক নুডলসের দাম ৬৭৫ টাকা, অ্যাভোকাডো টোস্ট পিস প্রতি দাম ৮০০ টাকা।

আরও পড়ুন : নুনে পোড়া রান্নাও পারফেক্ট হবে এক চুটকিতে, শুধু জেনে রাখুন এই টিপস

এখানেই শেষ নয়। বুব়্যাটা স্যালাডের জাম ১০৫০ টাকা। ফরাসি ওয়াইন পান করার ইচ্ছা হলে দিতে হবে ১ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা! সম্প্রতি শোভা দে জানান, রীতিমতো হাই প্রোফাইল ব্যক্তিরা আসেন বাস্তিয়ানে খেতে। এই রেস্তোরাঁর এক রাতের আয়ই প্রায় ২-৩ কোটি টাকা।