নুনে পোড়া রান্নাও পারফেক্ট হবে এক চুটকিতে, শুধু জেনে রাখুন এই টিপস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে, নুনই আসল মিষ্টি। নুন ছাড়া রান্না মুখে তোলা যায় না, আবার নুন বেশি পড়ে গেলেও আবার তা খাওয়ার যোগ্য থাকে না। নুন এমনই এক জিনিস যা দেওয়ার সময় পরিমাপটাই আসল, যা রাঁধুনির অভিজ্ঞতার সঙ্গে আসে। তবে দক্ষ রাঁধুনিরও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। অসাবধানতায় বেশি নুন (Cooking Tips) পড়ে যেতেই পারে।

তরকারিতে (Cooking Tips) বেশি নুন ঠিক করবেন কীভাবে?

নুন ভুলবশত বেশি পড়ে গেলেও তা ঠিক করে নেওয়া যায়। রান্নাঘরে থাকা কিছু চেনা উপাদান নিয়েই অতিরিক্ত নুন টেনে নেওয়া সম্ভব। কীভাবে, কোন উপাদান দিয়ে জেনে এই প্রতিবেদনে।

Cooking Tips to manage excessive salt in food

ঝোলে ফেলে দিন আলু: রান্নায় নুন বেশি হয়ে গেলে আলু খুব কাজে আসে। একটি আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে দু টুকরো করে কেটে রান্নায় দিয়ে দিন। আলুর টুকরো অতিরিক্ত নুন শুষে নেবে। আটার ছোট ছোট লেচি করে তরকারির মধ্যে ফেলে দিয়ে ৫-১০ মিনিট ফুটিয়ে নিলেও অতিরিক্ত নুন উধাও হয়ে যায়।

আরও পড়ুন : গঙ্গার দামে গুজরাটের ইলিশ কিনছেন না তো? নদী আর সাগরের ইলিশের পার্থক্য করুন এভাবে

কীভাবে করবেন ব্যালেন্স: অতিরিক্ত নোনতা ভাব কাটাতে তরকারিতে যোগ করতে পারেন লেবুর রস, টমেটো পিউরি বা টক দই। টক ভাব নুনের (Cooking Tips) তীব্রতা কমায়। টক দই তরকারিতে রিচ ভাব এনে দেয়, স্বাদও বাড়ায়। এছাড়া অতিরিক্ত নোনতা ভাব কাটাতে সামান্য চিনি বা মধুও যোগ করতে পারেন। সুন্দর ভাব নুন মিষ্টি ব্যালেন্স হয়ে যাবে।

আরও পড়ুন : খাবারের সেট মেনু রয়েছে IRCTC-র, ঠকিয়ে বেশি দাম নিচ্ছে না তো? এভাবে অভিযোগ করুন রেলে

রান্নায় নুন বেশি পড়ে গেলে অনেকে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা বাটা দেন। এতে রান্নার নুন যেমন ব্যালেন্স হয়ে যাবে, তেমনই গ্রেভির স্বাদও দারুণ হবে। পাতলা ঝোলে ভুল করে বেশি নুন পড়ে গেলে ফুটন্ত গরম জল মিশিয়ে দিন। এতে রান্নার স্বাদ নষ্ট না করেই বাড়তি নুন কমে যায়।