বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের দ্রুতগামী ট্রেনগুলির মধ্যে অন্যতম বন্দে ভারত (Vande Bharat)। চেয়ার কারের পাশাপাশি স্লিপার ট্রেনও বিপুল জনপ্রিয়তা পেয়েছে বন্দে ভারতের। হু হু করে বিক্রি হয় বন্দে ভারতের টিকিট। সবদিক দিয়েই উন্নত পরিষেবা মেলে এই প্রিমিয়াম ট্রেনে। কী খাবার দেওয়া হয় বন্দে ভারতে জানেন?
বন্দে ভারতের (Vande Bharat) খাবারে কী কী থাকে?
সফরের আনন্দ আরও বাড়িয়ে দেয় সুস্বাদু খাবার। আর ট্রেন সফর তো খাবার ছাড়া অসম্পূর্ণ। বন্দে ভারতেও যাত্রীদের সিটে পৌঁছে যায় সুস্বাদু খাবার। সকালে চলা বন্দে ভারতগুলিতে রুটভেদে দেওয়া হয় দেওয়া হয় ইডলি, বড়া, পোহা, উপমা, অমলেট বা কাটলেটের মতো খাবার। এছাড়াও থাকে পাউরুটি, মাখন, জ্যাম, চা বা কফি বা জুস।

দেওয়া হয় চা কফি: ব্র্যান্ডেড কাপে চা বা কফি পরিবেশন করা হয় বন্দে ভারতে। দূরত্ব কম হলে এর সঙ্গে বিস্কুট বা হালকা জলখাবারও দেওয়া হয়ে থাকে। যাত্রীদের সিটেই পৌঁছে দেওয়া হয় গরম গরম চা, কফি। যাত্রার সময় এবং পরিষেবার সূচী অনুযায়ী স্যান্ডউইচ, ভেজিটেবল পাফ, শিঙাড়া, মাফিন, কুকিজের মতো হালকা খাবারও দেওয়া হতে পারে।
আরও পড়ুন : দশ মিনিটেই হবে রান্না, বরিশালি কায়দায় রাঁধুন হাতে মাখা ইলিশ ভুনা
কী থাকে মেনুতে: লম্বা দূরত্বের যাত্রা (Vande Bharat) হলে ভাত, ডাল, রুটি, পনির বা মৌসুমি সবজির তরকারি, আচার, দই, মিষ্টি সহযোগে নিরামিষ খাবার পরিবেশন করা হয়ে থাকে। রুটভেদে অবশ্য নির্দিষ্ট মেনু বদল হতে পারে।
আরও পড়ুন : মাত্র ১০০ টাকায় হোটেলের মতো রুম স্টেশনে! IRCTC-র এই সুবিধার কথা জানতেন?
কিছু কিছু বন্দে ভারত এক্সপ্রেসে আমিষ খাবারের বিকল্প রয়েছে। এতে সাধারণত চিকেন কারির সঙ্গে ভাত বা রুটি দেওয়া হয়। সঙ্গে থাকে স্যালাড ও ডেজার্ট। খাবারের শেষে থাকে মিষ্টিমুখের ব্যবস্থা। লাঞ্চ বা ডিনারের সঙ্গে সাধারণত গুলাব জামুন, রসগোল্লা, দইয়ের মতো ডেজার্ট পরিবেশন করা হয়ে থাকে।













