বাংলা হান্ট ডেস্কঃ বিগত তিন সপ্তাহ ধরে চলছিল লড়াই। কিন্তু আর ফেরা হল না, বুধবার প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjwal Biswas)। মৃত্যুর সময় নদিয়ার প্রবীণ তৃণমূল নেতার বয়স হয়েছিল ৭২ বছর। গত কয়েকদিন যাবৎ তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ করেছিলেন দলের অনেকেই। এরপর আজ তাঁর মৃত্যুর খবর জানালেন কুণাল ঘোষ।
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস
হাসপাতাল সূত্রে খবর একাধিক শারীরিক জটিলতার সৃষ্টি হয়েছিল প্রবীণ নেতার শরীরে। গতকাল অর্থাৎ মঙ্গলবারই মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালের টোটোর থেকে চিকিৎসকেরা অবস্থা সংকটজনক বলে জানান। বাইপাসের অপারেশনের পর ব্রেন স্ট্রোক হয়। এরপর এক এক করে নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ থেকে শুরু করে সেপটিক শক ও একেরপর এক অঙ্গ বিকল হতে শুরু করে। এমনকি কিডনির কর্মক্ষমতাও কমে গিয়েছিল। ফলে ডায়ালিসিস চলছিল।
মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, ২৪শে সেপ্টেম্বর অন্য এক হাসপাতালে বাইপাস সার্জারি হয়েছিল। তবে অপারেশনের পর হার্টের থেকে রক্তজমাট বাঁধার কারণে ব্রেন স্ট্রোক হয়। তারপর থেকেই একাধিক জটিলতা দেখা যায়। এরপর ১৮ই অক্টোবর নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণ হলে মুকুন্দপুর ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু সংক্রমণ বাড়তেই থাকে ও গুরুতর পর্যায় পৌঁছায় ফলে সেপটিক শক ও অঙ্গ বিকল হওয়ার পরিস্থিতিতে চলে যায়।
আরও পড়ুনঃ ‘দিদি মায়ের মতো করে মানুষ করেছেন’! বাবুনের মন্তব্যের পর পাল্টা দিলেন কল্যাণ
এছাড়া শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য ট্র্যাকিওস্টমি করা হয়েছিল। চলছিল হেমোডায়ালিসিস। বিশিষ্ট ডাক্তারদের নিয়ে একটি ক্রিটিক্যাল কেয়ার টিম বানিয়ে তাঁর স্থিতির উপর নজর রাখা হচ্ছিল। এরপর দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের হাসপাতালে ভর্তি হন। কিন্তু এবারে আর শেষ রক্ষা হল না। ভাইফোঁটার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উজ্জ্বল বিশ্বাস।
প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম কৃষ্ণনগর দক্ষিণ থেকেই বিধায়ক হয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। এরপর পরপর তিনবার একই কেন্দ্রে জিতেছিলেন। তৃণমূল আমলে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের মন্ত্রিত্ব সামলেছিলেন। কিন্তু ২০১৬-তে মন্ত্রিসভায় জায়গা মেলেনি। পরবর্তীকালে ২০২২ পর্যন্ত করা দফতরের দায়িত্বে ছিলেন। ভোটে তৃণমূল হারার পরেও মমতা তৃণমূলেই ছিলেন। যদিও শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাকে।
ভোট পরবর্তীকালে তাঁর কৃষ্ণনগরের কাঠুরিয়ার বাড়ি থেকে সরকারি বিশাল পরিমাণে ত্রাণসামগ্রী উদ্ধার হয়। পরবর্তীতে গ্রেফতারও হন, প্রায় ৪৯ দিন জেল খাটতেও হয়েছিল তাঁকে। এরপর সরসাপেক্ষে মুক্তি পান। কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্র হাসপাতালে দেখতে গেলে তিনি অভিযোগ করেন তাঁর দফতরে বিজেপির গুন্ডারা আক্রমণ করেছিল।












