‘সমন আসতেই হঠাৎ অসুস্থতা’! মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, নাম না করে নিশানা শতদ্রুর

Published on:

Published on:

Former minister Aroop Biswas skips police appearance citing health reason in Messi case investigation
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি ইভেন্টের (Messi Case) বিশৃঙ্খলার স্মৃতি এখনও তাজা। সম্প্রতি এই মামলার সূত্রে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) জিজ্ঞাসাবাদের জন্য তলব করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়ালেন তিনি। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস (Aroop Biswas)

মেসিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সংশ্লিষ্ট ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। এর ভিত্তিতে গত শনিবার পুলিশের তরফে এফআইআর রুজু করা হয়। পরবর্তীতে অরূপকে তলব করে পুলিশ। তৃণমূল নেতা আদৌ তাতে সাড়া দেবেন কিনা এই জল্পনার মধ্যেই জানা গেল তিনি হাজিরা এড়িয়েছেন।

সূত্র মারফৎ জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অরূপ। আরও ১০ দিন সময়ও চেয়েছেন তিনি। ৫ জুন দুপুর ১২টার মধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে সেই হাজিরা এড়িয়ে গেলেন তিনি।

আরও পড়ুনঃ এক সপ্তাহ না এক মাস, কতদিনে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন অগ্নিমিত্রা

অন্যদিকে অরূপ হাজিরা এড়াতেই নাম না করে তাঁকে খোঁচা দেন শতদ্রু। সমাজমাধ্যমে লেখেন, “সমন আসতেই হঠাৎ অসুস্থতা। কিন্তু একটা কথা মনে রাখুন- মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হয়তো সময় কেনা যায়, বিচার থেকে পালানো যায় না। এতদিন সব ঠিক ছিল, সমন আসতেই শরীর খারাপ! কাকতালীয় ঘটনা হতে পারে, কিন্তু আইনের হাত থেকে পালানোর পথ নয়। মন্ত্রীমশাই… সরি এক্স মন্ত্রীমশাই আমায় অনেক কষ্ট দিয়েছেন। আমি ছাড়ব না”।

মেসিকাণ্ডে গ্রেফতারির আশঙ্কা অরূপ বিশ্বাসের

মেসিকাণ্ডে এফআইআর রুজু হওয়ার খবর শতদ্রুই সমাজমাধ্যমে জানিয়েছিলেন। জানা গিয়েছিল, অরূপের বিরুদ্ধে তোলাবাজি ৩০৮(২), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২), প্রতারণা ৩১৮(৪) সহ মোট ৫টি ধারায় এফআইআর হয়েছে। এরপরেই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে বারাসাত আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।