এক সপ্তাহ না এক মাস, কতদিনে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন অগ্নিমিত্রা

Updated on:

Updated on:

When will applicants get Annapurna Yojana money minister Agnimitra Paul explains
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এসেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন দু’ভাবে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। বুধবার থেকে প্রথম পর্যায়ের টাকাও ট্রান্সফার শুরু করে দিয়েছে সরকার (Government of West Bengal)। এই আবহে অনেকেরই প্রশ্ন, ফর্ম ফিল আপের কতদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা আসবে? এবার তা জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

কতদিনে মিলবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা?

বুধবার রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা জানান, যারা আবেদন করেছিলেন তাঁদের অ্যাকাউন্টে এদিন থেকে টাকা ঢুকতে শুরু করবে। একইসঙ্গে বলেন, “আমরা প্রথমে ভেবেছিলাম ফর্ম লাগবে না। তারপর দেখি হাজার হাজার ভুয়ো নাম আছে। আজ থেকে অনলাইনে আবেদন করা যাবে। ৭-৮ দিনের মধ্যে টাকা চলে আসবে”।

মন্ত্রীর কথা অনুযায়ী, যদি কোনও আবেদনকারী অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে শুক্রবার জমা দেন, তাহলে আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যেই টাকা ক্রেডিট করে দেবে সরকার।

আরও পড়ুনঃ “আর রাজনীতি করব না”! তৃণমূলে ভাঙনের মাঝেই ‘সন্ন্যাস’ হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীর

এদিকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে রাজ্যের মহিলাদের বেশ কিছু শর্ত মানতে হবে। এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পেতে আবেদনকারী মহিলার বয়স ২৫-৬০ বছরের মধ্যে হতে হবে। স্থায়ী সরকারি কর্মচারী অথবা পেনশনভোগী হলে ও নিয়মিত সরকারি বেতন পেলে অন্নপূর্ণা যোজনা মিলবে না। আয়করদাতারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কোনও অভারতীয় অথবা পুরুষ অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

annapurna yojana(3)

বর্তমানে জোরকদমে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার কাজ চলছে। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের ২৮ লক্ষের বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে। তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। কতজন মহিলা টাকা পেলেন, তা প্রত্যেক সপ্তাহে দফতরের মন্ত্রী জানাবেন।