গৌতম গম্ভীরের এই বিশেষ নীতি নিয়ে ক্ষুব্ধ ধোনির CSK-এর প্রিয়পাত্র! ক্ষতি হচ্ছে ভারতীয় দলের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে প্রতি ফরম্যাটে ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গে যুক্ত রয়েছেন একাধিক অলরাউন্ডার। ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) দলে একাদশে একাধিক অলরাউন্ডার নিয়ে মাঠে নামার নীতির পক্ষপাতী। কিন্তু তার সেই নীতির সঙ্গে একমত নন একসময় আইপিএলে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ধোনির (MS Dhoni) নেতৃত্বে খেলা ব্যাটার শুভ্রমণিয়ম বদ্রিনাথ (Subramaniam Badrinath)।

ভারতীয় দলের সাথে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে এই মুহূর্তে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দরের মতো একাধিক অলরাউন্ডার যুক্ত রয়েছেন। নিজের অত্যন্ত পছন্দের ক্রিকেটার হর্ষিত রানাকেও অলরাউন্ডার বানানোর পুরো প্রচেষ্টা চালাচ্ছেন গম্ভীর। মূলত দলের ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য আনাই তার লক্ষ্য।

আরও পড়ুন: ভারতের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন পাডিক্কল! BCCI হাতে দিলো নেতৃত্বের দায়িত্ব

কিন্তু এত অলরাউন্ডারকে ভারতের স্কোয়াডে সুযোগ দেওয়া সত্ত্বেও হার্দিক পান্ডিয়া ছাড়া এইমুহূর্তে ভারতের হাতে কোনও যোগ্য অলরাউন্ডার নেই বলে মনে করছেন বদ্রিনাথ। তাদের সফল করে তোলার লক্ষ্যে ব্যর্থতা সত্ত্বেও গম্ভীর তাদের সুযোগ দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। তার আক্রমণের নিশানা মূলত হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডি।

এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বদ্রিনাথ বলেছেন, “এই তিনজনই অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়েন। এদের মধ্যে সুন্দর ও নীতিশ হলেন পুরোদস্তুর অলরাউন্ডার; তবে হর্ষিত রানাকে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। গৌতম গম্ভীর যেন অলরাউন্ডার ও বহুমুখী প্রতিভার অধিকারী ক্রিকেটার তৈরির ব্যাপারে বদ্ধপরিকর। আর এই প্রবল আগ্রহের কারণেই চোটের সমস্যা থাকা সত্ত্বেও এই তিনজন নিয়মিতভাবে দলে সুযোগ পাচ্ছেন।”

আরও পড়ুন: বিশ্বকাপের আগে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা! দিলেন বড় আপডেট

আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দল চলতি বছরে দুটি ওডিআই সিরিজ খেলবে। সেই সিরিজগুলিতে এই তিন তারকার খেলার সম্ভবনা অনেক উজ্জ্বল। চোট-আঘাতের সমস্যা কাটিয়ে তাদের অনেকেই দলে ফিরেছেন, কেউ কেউ রিহ্যাব করছেন। গৌতম গম্ভীরের এই অলরাউন্ডার আসক্তি শেষপর্যন্ত ভারতীয় দলের জন্য লাভজনক হবে নাকি ক্ষতিকারক তা দেখতে আগ্রহী সকলেই।