‘আমরা একদম জিরো’, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের কাছে পরাজয়ের পর রেগে লাল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

Published on:

Published on:

Former Pakistan cricketer furious following defeat to India in the U19 Asia Cup.

বাংলা হান্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (U19 Asia Cup) ২০২৬-এর ফাইনালে ভারতের (India National Under-19 Cricket Team) কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে পাকিস্তান (Pakistan National Under-19 Cricket Team)। রুদ্ধশ্বাস ওই ম্যাচের এক পর্যায়ে পাকিস্তানের জয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৩৯ রান তোলে। এদিকে, ৪২ তম ওভারে ভারত ২৫২ রানে ৮ উইকেট হারায়। তা সত্ত্বেও, ভারত শেষ পযর্ন্ত ম্যাচটি জিতে নেয়। এহেন পরাজয়ের পর পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার তানভীর আহমেদ তাঁর দেশের ক্রিকেট পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে, এখন তাঁদের ভারতের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ দাবি করা বন্ধ করা উচিত।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup) ভারতের কাছে পরাজয়ের পর রেগে লাল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার:

কী জানিয়েছেন তানভীর আহমেদ: জানিয়ে রাখি যে, গত শনিবার ফাইনালে পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে ভারত নবমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে। এই পরাজয়ের পর পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার তানভীর আহমেদ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এর কার্যক্রমের সমালোচনা করেছেন। একটি ভাইরাল ভিডিওতে তানভীর বলেন, ‘অপমান করা হচ্ছে, তাই না? ঠিকভাবেই অপমান করা হয়েছে, তাই না? অপমানিত হওয়ারই ছিল। আমাদের অপমান করা হয়েছে। আমরা ভারতের চেয়ে ভালো, এই দাবি করা বন্ধ করুন। আমি আজ বলছি যে আমরা জিরো, একদম জিরো। ভারতের ব্যবস্থার তুলনায় আমাদের ব্যবস্থা কিছুই না।’

তানভীর PCB-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন: উল্লেখ্য যে, পাকিস্তানের এই প্রাক্তন বোলার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগও করেছেন। তিনি বলেন, যখনই কোনও নতুন চেয়ারম্যান দায়িত্ব নেন, তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সিস্টেমে বসাতে শুরু করেন। তানভীরের মতে, ‘আমাদের বোর্ড সবকিছু নষ্ট করে দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরো ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছে যিনিই চেয়ারম্যান হন না কেন, তিনি তাঁর লোকজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন।’

আরও পড়ুন: ‘তরুণ ক্রিকেটারদের জন্য গর্বিত’, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মোদী

ভারতীয় দলের প্রশংসা করেছেন: এদিকে, তানভীর আহমেদ ভারতীয় দলের প্রশংসাও করেছেন। তিনি বিশেষভাবে মানাল চৌহান ও মোহিত উলভার জুটির কথা উল্লেখ করেন। এই জুটি পাকিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছিল।

আরও পড়ুন: স্মার্ট মিটারের বাজারে বাজিমাত! ৩,৫০০ কোটি টাকায় আদানি গ্রুপের ঝুলিতে এল বড় সংস্থা

তানভীর বলেন, ‘ভারত এমন একটি ম্যাচ জিতেছে যা তারা আগেই হেরে গিয়েছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৩৭ রানের বিশাল স্কোর গড়ে। যখন ভারতের মাত্র ২ টি উইকেট বাকি ছিল, তখন ম্যাচটি পুরোপুরি পাকিস্তানের হাতে ছিল। কিন্তু মোহিত ও মানাল চৌহান যেভাবে পাকিস্তানের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিলেন, তা ছিল অসাধারণ।’