ফ্রি বাসে যেতে মহিলাদের সঙ্গে কী কী রাখতে হবে? ১ জুনের আগে জেনে নিন সব নিয়ম

Published on:

Published on:

Free Bus Service Rules for Women in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১ জুন থেকে রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেই পরিষেবা কীভাবে চালু হবে, কারা এই সুবিধা পাবেন এবং বাসে ওঠার সময় কী নিয়ম মানতে হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে পরিবহন দফতর। শুধু ফ্রি পরিষেবা (Free Bus Service) নয়, ভবিষ্যতে মহিলাদের জন্য আলাদা ‘পিঙ্ক কার্ড’ চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ফ্রি বাস পরিষেবার (Free Bus Service) নিয়ম

শুক্রবার পরিবহন দফতরের উচ্চ পর্যায়ের বৈঠকে এই পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দারাই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে বাসে ওঠার সময় পরিচয়পত্র দেখাতে হবে। প্রাথমিকভাবে কেন্দ্রের স্বীকৃত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটি সঙ্গে রাখতে হবে। কন্ডাক্টর সেই পরিচয়পত্র দেখে একটি কুপন দেবেন।

প্রতি মাসে কত কুপন দেওয়া হল, তার হিসেব অনুযায়ী পরিবহন দফতরকে টাকা দেবে রাজ্য সরকার। তবে শুধু পরিচয়পত্র দেখে আসল-নকল বোঝা কঠিন হতে পারে বলেও বৈঠকে আলোচনা হয়েছে। সেই কারণেই পরে মহিলাদের জন্য আলাদা ‘পিঙ্ক কার্ড’ বা স্মার্ট কার্ড আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মার্ট কার্ডের জন্য কী লাগবে?

এই কার্ডের জন্য আবেদন করতে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড-সহ বিভিন্ন নথি লাগতে পারে। সঙ্গে সাম্প্রতিক ছবিও জমা দিতে হবে। জানা গিয়েছে, এসডিও বা বিডিও অফিসে আবেদন করে এই স্মার্ট কার্ড পাওয়া যাবে। কার্ডে QR কোড থাকবে। পরে বাসে ওঠার সময় শুধু সেই কার্ড দেখালেই হবে।

Free Bus Guidelines travel for women starts june 1st here are the rules

আরও পড়ুনঃ সরকারি অফিসারদের একাংশের বিরুদ্ধে FIR-এর নির্দেশ, রাজ্যের সিদ্ধান্তে তোলপাড়

সরকারি বাস বাড়ানোর পরিকল্পনাও

বৈঠকে সরকারি বাসের সংখ্যাও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে অনেক বাস ডিপোতে পড়ে রয়েছে। সেগুলি মেরামত করে আবার রাস্তায় নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সরকারি বাস কেনার বিষয়েও আলোচনা চলছে বলে পরিবহন দফতর সূত্রে খবর (Free Bus Service)।