বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে মধ্যপ্রাচ্য যুদ্ধ থাকলেও, জ্বালানির তেলের দামে (Fuel Price) দেখা দিল বড় পরিবর্তন। বর্তমানে যুদ্ধ বিরতির পরও যুদ্ধের শামিল হয়েছে ইজরায়েল। যার ফলে রাগের মাথায় আবার হরমুজ প্রণালী বন্ধ করার নির্দেশ দিয়েছে ইরান। যার ফলে ফের একবার দাম বাড়লো তেলের। যার কারণবশত এবার পকেটে চাপ পরল মধ্যবিত্তের। এক নজরে দেখে নিন হরমুজ বন্ধের প্রভাবে আজকে বাজারে তেলের দাম কত।
বিশ্ববাজারে অস্থিরতা! হরমুজ ইস্যুতে ফের বাড়ল তেলের দাম (Fuel Price)
যুদ্ধ বিরোধী ২৪ ঘন্টা কাটতে না কাটতে সে রাখবার আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধাক্কা (Fuel Price)। বৃহস্পতিবার ফের তেলের দাম বাড়ল। জানা যায় বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ওয়েল ২.৭৪ শতাংশ বাড়ল। পাশাপাশি প্রতি ব্যাটেল অপরিশোধিত তেলের দাম ১০০ মার্কিন ডলারের কাছাকাছি রয়েছে। এছাড়াও আজ প্রতিবারের অপরিশোধিত তেলের দাম ৯৭.৩৫ মার্কিন ডলার।

আরও পড়ুন: পর্যটকদের জন্য বড় আপডেট! কলকাতা থেকে নতুন সামার স্পেশ্যাল ট্রেন, জানুন সময়সূচি
যেখানে গত বুধবার এক ধাক্কায় ১৫ শতাংশ কমেছিল এই তেলের দাম। তবে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধ বিরোধী ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১১৫ মার্কিন ডলের থেকে এক ধাক্কায় কমে ১০০ ডলারের নিচে নেমে গিয়েছিল।
তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ফের বেড়ে গেল তেলের দাম। জানা যায় বুধবার রাতে লেবাননে ভয়ংকর হামলা করেছে ইজরায়েল। এরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।
তবে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণেই ফের একবার তেলের দাম বেড়ে গিয়েছে। তেলের দাম বৃদ্ধি হওয়ায় আবারও যে অসুবিধা সম্মুখীন ও পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের নতুন করে বলার নেই। এবং আন্তর্জাতিক বাজারেও এই তেলের দাম বৃদ্ধি হওয়ায় বড়সড় বদল দেখা দিয়েছে (Fuel Price)।












