পর্যটকদের জন্য বড় আপডেট! কলকাতা থেকে নতুন সামার স্পেশ্যাল ট্রেন, জানুন সময়সূচি

Published on:

Published on:

Indian Railways summer special train from Kolkata know when it starts and schedule
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। যাত্রীদের কথা মাথায় রেখে এবার ভিড় সামলাতে ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফ থেকে নামানো হলো এক অভিনব উদ্যোগ। ইতিমধ্যে জানানো হয়েছে, এই গরমের সময় ঘুরতে যাওয়ার বিষয় মাথায় রেখে সামার স্পেশাল বেশ কিছু ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনে নিন কোন কোন ট্রেন গুলি কোন স্টেশন থেকে কখন ছাড়বে তার বিস্তারিত সময়সূচী।

কলকাতা থেকে সামার স্পেশ্যাল ট্রেন, কবে শুরু ও সময়সূচি জানুন (Indian Railways)

যাত্রী সুবিধার কথা মাথায় রেখে কলকাতা থেকে এবার ছুটবে সামার স্পেশাল ট্রেন। ১৬ এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত কলকাতা অমৃতসর সামার স্পেশাল ট্রেন চালু হবে। যেখানে অমৃতসর থেকে গোরক্ষপুর হয়ে কলকাতা রওনা হওয়ার ট্রেন ১৩ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত চলবে (Indian Railways)। পাশাপাশি এই ট্রেনটি একাধিক স্টেশনে দাঁড়াবে। দেখে নিন কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে এই ট্রেন।

Indian Railways summer special train from Kolkata know when it starts and schedule

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে একটিমাত্র ভুলেই বাতিল হবে PAN কার্ড! নতুন নিয়মে বাড়ছে কড়াকড়ি, জানুন বিস্তারিত

জানাযায়, ০৪৬২৪ অমৃতসর-কলকাতা সামার স্পেশ্যাল ট্রেন ১৩ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত প্রতি সোমবার অমৃতসর থেকে রাত ৮:১০ মিনিটে ছাড়বে। এই ট্রেনটি জলন্ধর সিটি, আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মুরাদাবাদ, বরেলি, শাহজাহানপুর, সীতাপুর, গোরক্ষপুর, বেতিয়া, মুজাফ্ফরপুর, সমস্তিপুর, ঝাঝা, জোসিডি, মধুপুরের মতো আরও বহু স্টেশন পার করবে।

তারপর পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনে ট্রেন ঢুকবে তৃতীয় দিন সকাল ৮:৫০ মিনিটে। এরপর আসানসোলে সকাল ৯:৪৫ মিনিটে, দুর্গাপুরে সকাল ১০: ১৮ মিনিটে, বর্ধমানে বেলা ১১:২৮ মিনিটে, ব্যান্ডেলে দুপুর ১২:২০ মিনিটে ছাড়বে। এরপর নৈহাটি পৌঁছবে দুপুর ১:২৫ মিনিটে। কলকাতায় পৌঁছবে ৩:০০ সময়।

এছাড়াও ০৪৬২৩ কলকাতা-অমৃতসর ‘সামার স্পেশ্যাল ট্রেন’ ছাড়বে কলকাতা থেকে বিকেল ৫:০০। পরের স্টেশন নৈহাটি, পৌঁছবে বিকেল ৫: ৫০ মিনিটে। ব্যান্ডেলে থামবে সন্ধ্যা ৬:১৭ মিনিটে‌ বর্ধমানে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে থামবে। দুর্গাপুরে রাত ৮:৩৮ মিনিটে থামবে। আসনসোল, ৯: ১৩ মিনিটে, চিত্তরঞ্জন ৯:৩৮ মিনিটে থামবে।

এটি এরপর মধুপুর, জসিডি, ঝাঝা, সমস্তিপুর বাপুধাম মোতিহারি, সগৌলি, নরকটিয়াগঞ্জের মতো বহু স্টেশন পার করবে ট্রেন। পরে শাহজাহানপুর, সীতাপুর, গোরক্ষপুর, বেতিয়া,হারানপুর, মুরাদাবাদ, বরেলি সহ বহু স্টেশন পার করবে। পাশাপাশি আম্বালা ক্যান্টনমেন্ট, ফাগওয়াড়া, জলন্ধর সিটি সহ একাধিক স্টেশন পার করে তৃতীয় দিনে রাত ১২:৪০ মিনিটে অমৃতসর পৌঁছবে ট্রেন।

এছাড়াও এই ট্রেনে থাকছে এসি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কোচ। থাকবে স্লিপার ক্লাসের কোচও। এমনকি এই ট্রেনটি ছাড়াও ঋষিকেশ-গোরক্ষপুর সামার স্পেশ্যাল ২২ এপ্রিল থেকে চলবে ১৫ জুলাই পর্যন্ত। আবার গোরক্ষপুর থেকে ঋষিকেশের সামার স্পেশ্যাল চলবে ২২ এপ্রিল থেকে চলবে ১৫ জুলাই পর্যন্ত। এছাড়াও কানপুর থেকে বেঙ্গালুরু ও বেঙ্গালুরু থেকে কানপুর পর্যন্ত আরও একটি সামার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা হয়েছে। পাশাপাশি ০৪১৩১ নম্বর ট্রেনটি প্রতি রবিবার বিকেল ৪:৩০ মিনিটে কানপুর সেন্ট্রাল থেকে ছেড়ে মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরুতে পৌঁছায়। এই বছর এটি ৫ই এপ্রিল থেকে ১২ই জুলাই পর্যন্ত চলবে (Indian Railways)।