চাল-গম শুধু নয়, রেশন দোকানে এবার মিলবে গ্যাস সিলিন্ডার, ওষুধ? মুখ্যমন্ত্রীকে দেওয়া হল চিঠি

Published on:

Published on:

Gas cylinder medicine supply from ration shop big proposal to CM Suvendu Adhikari
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দোকানে (Ration Shop) বিনামূল্যে বা স্বল্পমূল্যে চাল, গম, চিনির মতো খাদ্যসামগ্রী পাওয়া যায়। তবে সেই দোকানগুলিকে কাজে লাগিয়ে অতিরিক্ত বরাদ্দের চাল, গম, পাঁচ কেজির ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার, পিএম জন ঔষধি কেন্দ্র, পিএম জনপোষণ কেন্দ্র ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। ইতিমধ্যেই এই মর্মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চিঠিও দেওয়া হয়েছে।

রেশন দোকানে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার থেকে ওষুধ? | (Ration Shop)

বর্তমানে হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম। সেসব কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে খোলাবাজারে রোজকার প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে রেশন ডিলারদের মাধ্যমে বিকল্প সরবরাহ ও বিপণন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? ‘আন্ডার প্রসেস’রা পাবেন কিনা জানুন

রেশন ডিলারদের এই সর্বভারতীয় সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির সঙ্গে দ্রুত মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ ফাঁপরে পড়েছেন। এই অবস্থায় সরকারের মূলবৃদ্ধি নিয়ন্ত্রণ করার উদ্যোগে সহযোগিতা করতেই এই প্রস্তাব। সংগঠন মনে করছে, রেশন ডিলারদের নেটওয়ার্ককে হাতিয়ার করে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছেও স্বল্প মূল্যে প্রয়োজনীয় জিনিস ও পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের প্রস্তাব, কেন্দ্রের টাইড ওভার অ্যালোকেশনের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ পাওয়া চাল, গম তুলনামূলক অল্প দামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। সেই সঙ্গেই রেশন দোকানগুলিকে কাজে লাগিয়ে পিএম জনঔষধি কেন্দ্র ও পিএম জনপোষণ কেন্দ্র চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠন মনে করছে, এর মাধ্যমে সুলভ দামে ওষুধের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Ration Shop

এখানেই শেষ নয়! পাঁচ কেজির ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা ও রেশন দোকান থেকে সব রকমের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির অনুমোদনও চাওয়া হয়েছে। কেন্দ্রীয় নীতিকে মর্যাদা দিয়ে যদি এই ধরণের ব্যবস্থা চালু করা হয়, তাহলে রেশন ডিলাররা কার্যকর ভূমিকা নিতে পারবেন বলে মনে করছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন।

ইতিমধ্যেই এই প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। এরপর কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।