সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? ‘আন্ডার প্রসেস’রা পাবেন কিনা জানুন

Published on:

Published on:

Annapurna Yojana September installment latest update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগাস্ট মাসের কিস্তি ঢুকতে কিছুটা দেরি হয়েছিল। মূলত উপভোক্তা তালিকায় ঝাড়াই-বাছাইয়ের জন্য এই দেরি হয়। মঙ্গলবার থেকে সেপ্টেম্বর (Annapurna Yojana September Installment) মাস শুরু হচ্ছে। এই মাসে কত তারিখে উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকবে? এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের টাকা কবে ঢুকবে? | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেছেন, সেপ্টেম্বর থেকে মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দেবে রাজ্য সরকার। অর্থাৎ সেই হিসেবে মাসের ১৪-১৫ তারিখের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ বিলবোর্ড কাণ্ডের পর অভিষেকের অফিসে ‘ফায়ার অডিট’! কী বলছেন দমকল আধিকারিকরা?

এদিকে আবার অনেকের প্রশ্ন, ৩১ অগাস্ট অবধি যেসব আবেদনকারীর স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে, তাঁরা কি আগামী মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? এই বিষয়েও বড় আপডেট জানা গিয়েছে।

অগাস্টের শেষ দিন অবধি যেসব মহিলার স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে, তাঁদের মধ্যে যোগ্য আবেদনকারীদের আগামী মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর বলে মনে করা হচ্ছে। রাজ্যের তরফে বারবার জানানো হয়েছে, কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না। ফলে ভেরিফিকেশনের পর যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাঁদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হতে পারে বলে অনেকের অনুমান।

annapurna yojana(77)

এদিকে সোমবার নন্দীগ্রামের সভা থেকে অন্নপূর্ণা যোজনার অপেক্ষায় থাকা মহিলাদের উদ্দেশে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য স্পষ্ট, বর্তমানে যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের পাশাপাশি যেসব যোগ্য মহিলা এখনও আবেদন করে টাকা পাননি, তাঁদের ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলেই তাঁদের অ্যাকাউন্টেও টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।