বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বড় অভিযোগ উঠলো ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ওপর। ভারতীয় দলে তারা চালাচ্ছেন পক্ষপাতিত্ব, এমনটাই ধারণা কিছু ক্রিকেট বিশেষজ্ঞর। ভারতের উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel) তাদের পছন্দের তালিকায় আছেন বলে তাকে সুযোগ দিয়েই চলেছেন, কিন্তু অন্যান্য যোগ্য ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) সিরিজ চলাকালীন এমনই অভিযোগ উঠেছে এই দুই তারকার বিরুদ্ধে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করে দলকে প্রথম ইনিংসে ১৭৮ রানের লিড পেতে সাহায্য করেছেন জুরেল। বাকি মিডল অর্ডার ব্যর্থ হলেও তিনি একপ্রান্ত সামলে ভারতের স্কোরকে প্রথম ইনিংসে ৪৬২ অবধি পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিজে ৬৮ বলে ৫১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

কিন্তু তার আগে টানা দশটি ইনিংসে একটি শতরান ছাড়া বলার মতো কিছুই করেননি জুরেল। ইংল্যান্ড সফরে তিনি হয়েছিলেন সম্পূৰ্ণ ব্যর্থ। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি শতরান করলেও বাকি ইনিংসগুলিতে তিনি বড় রানের দেখা পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টেও তার ব্যাট থেকে আসেনি বড় রানের ইনিংস। তাও গল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাকে মাঠে নামার সুযোগ করে দেন গম্ভীর ও গিল।
আরও পড়ুন: ভেঙে গেল চেতেশ্বর পূজারার রেকর্ড! গম্ভীরের মুখে হাসি ফোটালেন এই ভারতীয় তারকা
এই কথা নিজেই স্বীকার করে নিয়েছেন ধ্রুব জুরেল। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, “আমার ওপর কোনও চাপ ছিল না। প্রয়োজনে যখনই দলের কোচ বা অধিনায়কের সঙ্গে কথা বলেছি, তখন তারা আমার পাশে দাঁড়িয়েছে। পরিস্থিতি অনুযায়ী তারা খেলতে বলেছে আমায়। আমি দলের জন্য ক্রিকেট খেলেছি, নিজের ব্যক্তিগত রেকর্ডের জন্য নয়।”
আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে
অনেকেই মনে করছেন প্রতিভা থাকা সত্ত্বেও ভারতের আর এক তরুণ ব্যাটার সরফরাজ খান-কে কিন্তু এত সুযোগ দেয়নি গম্ভীর-গিল জুটি। এখনও দলে এসেও বেঞ্চে বসে রয়েছেন ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা এই তারকা। ধ্রুব জুরেল-কে অতিরিক্ত সুযোগ দেওয়ার কোনও নির্দিষ্ট কারণও ছিল না বলে দাবি করছেন অনেকে। এমন নয় যে তিনি দলের প্রধান উইকেটরক্ষক, তাই তাকে বার বার সুযোগ দিতে হয়েছে। জুরেল অবেশেষে রান পেলেও বিষয়টিকে ভালো চোখে দেখছেন না অনেকেই।













