“আমার হাতে বিকল্প আছে”…., দলের কোন ক্রিকেটারদেরকে হুমকি দিলেন গম্ভীর?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই বছর ধরে ভারতীয় দলের (Indian Cricket Team) কোচিংয়ের দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তার নেতৃত্বে ইতিমধ্যেই দুটি আইসিসি ট্রফি জিতে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু টেস্ট ফরম্যাটে তার কোচিং নিয়ে থেকে গেছে একাধিক প্রশ্নচিহ্ন। তার কোচিংয়ে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। এবার চোট আঘাতে জর্জরিত একটি দল নিয়ে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে নামছেন। এই সিরিজে সন্তোষজনক ফলাফল না হলে ভক্তদের তীব্র রোষের মুখে পড়বেন তিনি।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতের অবস্থা একেবারেই ভালো নয়। আপাতত পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছেন শুভমান গিল-রা। এমনকি বাংলাদেশের চেয়েও পিছিয়ে রয়েছে ভারতীয় দল। এই অবস্থায় আসন্ন স্বাধীনতা দিবস থেকে আরম্ভ হতে চলা দুই টেস্ট ম্যাচের শ্রীলঙ্কা সিরিজ গম্ভীরের কাছে এক প্রকার অগ্নিপরীক্ষার সমান। কিন্তু চোটের কারণে এই সিরিজে সেই অভিজ্ঞ ফাস্ট বোলার যশপ্রীত বুমরা ও প্রতিভাবান তরুণ ব্যাটার সাই সুদর্শন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সার্কেলে আরও ৯ টি ম্যাচ খেলবে ভারতীয় দল। অন্য কোনও দলের পা ফসকানোর অপেক্ষায় না থেকে নিজেদের দমে ফাইনালের যোগ্যতা অর্জন করতে গেলে তার মধ্যে ৮টি ম্যাচেই জিততে হবে ভারতীয় দলকে। তার আগে চোট-আঘাতের এই সমস্যা যেন গম্ভীরের কাজটা আরও কঠিন করে তুলছে। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার সময়ও ওডিআই ফরম্যাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নীতিশ রেড্ডিকে চোটের কারণে পাননি গম্ভীর। ফলে হাতছাড়া হয়েছিল সিরিজও।

আরও পড়ুন: আচমকাই বদলে গেলো পন্থের স্বভাব! শ্রীলঙ্কা সিরিজে ভোগান্তির মুখোমুখি হবে গম্ভীরের ভারত?

এবার ভারতীয় দলে চোট ও আঘাতের প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এই কোচ। অবশ্য এই প্রসঙ্গে নিজেকে বাঁচানোর চেষ্টাও করেননি তিনি। বরং পাশে দাঁড়িয়েছেন দলের ক্রিকেটারদের। তিনি বলেছেন, ““দীর্ঘ সময় ধরে এই খেলাটি খেললে চোট পাওয়াটা স্বাভাবিক। প্রতিটি খেলোয়াড়ই সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে চান, নিয়মিত খেলতে চান এবং নিজেদের সেরাটা দিতে চান।”

আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে

গম্ভীর আরও যোগ করেছেন, “হার্দিক বুমরা ও শুভমানের মতো খেলোয়াড়রা দলের বড় সম্পদ। তাঁরা যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তারা প্রকৃত অর্থেই ম্যাচ উইনার। যেহেতু তাঁরা নিয়মিত দেশের হয়ে খেলছেন, তাই যে কোনও সময় চোটের সমস্যা দেখা দিতেই পারে। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই, কারণ কোনও চোটের ঘটনা ঘটলে তা সামাল দেওয়ার জন্য আমাদের হাতে বিকল্প ক্রিকেটার প্রস্তুত রয়েছে।”