কঠিন কাজটা সহজভাবে করছে! BCCI-এর সামনে শুভমান গিলকে কি নিয়ে সার্টিফিকেট দিলেন গম্ভীর?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) সামনে এখন রয়েছে কঠিন চ্যালেঞ্জ। প্রথমত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলকে চেষ্টা করতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার। দ্বিতীয়ত অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে আগামী ওডিআই বিশ্বকাপের জন্য সবরকম প্রস্তুতি নিতে হবে মেন ইন ব্লুজ-দের।

তবে কাজটা এতটাও সোজা না। দুটি ক্ষেত্রেই দলের স্বার্থে একাধিক কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। আর সেই শেষ সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই নিতে হবে তরুণ অধিনায়ক শুভমান গিলকে। সিনিয়র ক্রিকেটারদের যথাযথ সুযোগ দেওয়া হোক, বা দুই প্রতিভাবান নবাগতদের মধ্যে থেকে দলের স্বার্থে সঠিক অপশন বেছে নেওয়াই হোক, অধিনায়ক শুভমানকে সাহসী মানসিকতার পরিচয় দিতে হবে।

আর এই ব্যাপারে নিজের কোচ গৌতম গম্ভীরকে পুরোপুরি পাশে পাচ্ছেন ভারতীয় অধিনায়ক। কিছুদিন আগেই ভারতের সাম্প্রতিক মধ্যম মানের টেস্ট পারফরম্যান্স প্রসঙ্গে শুভমান গিলের পাশে দাঁড়িয়ে যাবতীয় দায় নিজের কাঁধে নিয়েছিলেন গৌতম গম্ভীর। এই প্রসঙ্গেও একই পথে হাঁটলেন ভারতের প্রধান কোচ।

আরও পড়ুন: ঘরে সিংহ, বাইরে বেড়াল হলে চলবে না! সূর্যবংশী ও অভিষেককে সতর্ক করলেন প্রাক্তন BCCI-এর নির্বাচক

ভারতীয় দলে প্রতিভাবান ও যোগ্য ক্রিকেটারের অভাব কোনওদিনই নেই। তাদের মধ্যে থেকে সঠিক দলের চয়ন করাটা কঠিন কাজ। কিন্তু সেই কাজটা শুভমান গিল সঠিকভাবে করছেন বলে গম্ভীর মনে করছেন। তিনি বলেছেন, “ভারতীয় দলের প্লেয়িং একাদশ থেকে কাউকে বাদ দেওয়া সবসময়ই কঠিন একটি কাজ। কিন্তু একজন তরুণ অধিনায়ক হিসেবে যখন এমন সিদ্ধান্ত নিতে হয়, তখন তা কোচ ও অধিনায়কের জন্য সম্ভবত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখন পর্যন্ত তিনি সেই কাজটি সফলভাবেই করেছেন। বস্তুত, তিনি সব দিক থেকেই নিজেকে যোগ্য প্রমাণ করেছেন।”

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

কিছুদিন আগে ভারতের টেস্ট ক্রিকেটে খারাপ পারফরম্যান্স প্রসঙ্গে ভারতের অধিনায়ককে আড়াল করেছিলেন গম্ভীর! তিনি সরাসরি বলেছিলেন শুভমান গিল সবসময় নিজের হাতে সেরা দল পাননি। ফলে তার প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। সেই সঙ্গে শুভমান গিলের বদলে এই ব্যাপারে তার সমালোচনা করার কথা বলেছেন গম্ভীর। এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারতের কোচ ও ক্যাপ্টেনের সম্পর্ক অত্যন্ত ভালো যা আশ্বস্ত করছে ভক্তদের।