ভারতীয় দলের ক্ষতি করছেন গম্ভীর! ম্যাচ জিতলেও এই কারণে দলের কোচকে নিয়ে অসন্তুষ্ট ভক্তরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) জয় দিয়ে আগামী বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি শুরু করেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। ২০২৭ ওডিআই বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এই প্রথম ৫০ ওভারের ফরম্যাটে মাঠে নেমেছে মেন ইন ব্লুজ। আর এই ম্যাচ খেলতে নেমে ভারতীয় দলকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আফগান ওপেনার রহমানউল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)।

এই ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে সংহারমূর্তি ধারণ করেছিলেন গুরবাজ। ২০২৬ সালের আগের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন এই আফগান তারকা। বলা হয়েছিল যে আইপিএল খেলার মত গুন নেই তার। এদিন যেন নিন্দুকদের জবাব দিতে মাঠে নেমেছিলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার। ব্যাট হাতে ৫২ বলে ১০২ রানের একটি অসাধারণ ইনিংস খেলে তিনি বৃষ্টিবিঘ্নিত ২৫ ওভারের ম্যাচে দলকে পৌঁছে দেন ১৯৪ অবধি।

আরও পড়ুন: বিরাট কোহলি নন, এই তারকার ওপর ভর করে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাইছেন গম্ভীর

আফগানিস্থান ক্রিকেটের ইতিহাসে এত দ্রুত ওডিআই শতরান এর আগে কেউ করেননি। ভারতের বিরুদ্ধে এটি ছিল ওডিআই ফরম্যাটে কোনো ক্রিকেটারের করা দ্বিতীয় দ্রুততম শতরান। কিন্তু কি করে বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে এতটা আগ্রাসী ক্রিকেট খেললেন গুরবাজ। এর জন্য ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকেই কৃতিত্ব দিচ্ছেন আফগান উইকেটরক্ষক।

এদিন শতরান করে দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেওয়ার পরে তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। তিনি জানান আফগানদের ভারত শহরের একমাত্র টেস্ট ম্যাচটি হারার পর তিনি ভারতীয় কোচ গৌতম গম্ভীরের সাথে ব্যাটিং এবং নিজের শট নির্বাচন নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। নিজের ব্যাটিংয়ে কিভাবে উন্নতি করতে পারবেন সেই নিয়ে গম্ভীরের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন তিনি। আর আজ সেই পরামর্শ কাজে লাগিয়েই তিনি ভারতের বিরুদ্ধে এত দুর্দান্ত শতরান করতে পেরেছেন বলে দাবি করেছেন গুরবাজ।

আরও পড়ুন: এক ম্যাচে দুজনের বিশ্বরেকর্ড! ভারতীয় দলকে এখন থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোহিত, শুভমান

তবে এই খবর সামনে আসার পর খুশি নন অনেকেই। ভারতীয় দলের কোচ হিসেবে অন্য দলের তারকা ক্রিকেটারকে পরামর্শ দিলে তা যেন বিপদ ডেকে আনতে পারে, সেটা গম্ভীরকে মনে করিয়ে দিতে চেয়েছেন অনেক ক্রিকেট ভক্তই। তবে গুরবাজের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো কোনও মন্তব্য করেননি গৌতম গম্ভীর।