বাংলা হান্ট ডেস্ক: প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘মাদার্স ডে’ (Happy Mother’s Day 2026) হিসাবে পালিত হয়। এমতাবস্থায়, চলতি বছর ‘মাদার্স ডে’ পালিত হবে আগামী ১০ মে। এই বিশেষ দিনটিকে মহাসমারোহে পালন করার পাশাপাশি সন্তানরা তাঁর মায়ের উদ্দেশ্যে উপহারও প্রদান করেন। তাই, আপনিও যদি ওই দিনে মাকে অভিনব উপহার দিতে চান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, আমরা আপনাকে এমন কিছু ফাইনান্সিয়াল গিফটের বিষয়ে জানাব যেগুলি ভবিষ্যতে আর্থিকভাবে সহায়তা প্রদান করবে। আপনি যদি আপনার মাকে এমন কোনও উপহার দিতে চান যা দীর্ঘমেয়াদে তাঁর কাজে লাগবে, সেক্ষেত্রে ফাইনান্সিয়াল গিফট নিঃসন্দেহে একটি ভালো বিকল্প। মূলত, PPF থেকে শুরু করে, FD, SIP, হেলথ ইনস্যুরেন্স এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো বিনিয়োগের বিকল্পগুলি কেবল নিরাপদ রিটার্নই দেয় না, বরং ভবিষ্যতের আর্থিক দুশ্চিন্তাও দূর করে। এই ধরণের উপহার আপনার মাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতেও সাহায্য করতে পারে।
Mother’s Day (Happy Mother’s Day 2026)-তে মাকে দিন এই ফাইনান্সিয়াল গিফটগুলি:
প্রথমে, আমরা জানাব পাবলিক প্রভিডেন্ট ফান্ড তথা PPF-এর বিষয়ে। একটি নিরাপদ বিনিয়োগ বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। যেখানে সরকার গ্যারান্টি প্রদান করে। এখানে করা বিনিয়োগ করমুক্ত এবং ভালো সুদ প্রদান করে। আপনি আপনার মায়ের নামে একটি PPF অ্যাকাউন্ট খুলে প্রাথমিক বিনিয়োগ করতে পারেন।

এছাড়াও, ফিক্সড ডিপোজিট তথা FD-ও একটি নির্ভরযোগ্য বিকল্প। FD-র ক্ষেত্রে একাধিক ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের চেয়ে সিনিয়র সিটিজেনকে বেশি সুদের হার দিয়ে থাকে। তাই, মায়ের জন্য FD-র মাধ্যমে নিয়মিত মাসিক আয়ের ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে একটি ভালো উপায় হতে পারে। যদি আপনার মা বিনিয়োগের মাধ্যমে আরও ভালো রিটার্ন পেতে চান, সেক্ষেত্রে SIP তথা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানও একটি ভালো বিকল্প হতে পারে। মিউচুয়াল ফান্ড SIP দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেওয়ার জন্য পরিচিত। এক্ষেত্রেও অল্প পরিমাণ অর্থ দিয়েও বিনিয়োগ শুরু করা যেতে পারে।
হেলথ ইন্স্যুরেন্স: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসার খরচও দ্রুত বৃদ্ধি পায়। এক্ষেত্রে কাজে আসে হেলথ ইন্স্যুরেন্স। একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স ভবিষ্যতে বড় ধরণের আর্থিক অসুবিধা প্রতিরোধ করতে পারে। এদিকে, অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম তথা SCSS একটি চমৎকার বিকল্প। যেখানে সরকার নিশ্চিত সুদের হার প্রদান করে এবং বিনিয়োগকে সুরক্ষিত রাখে।
আরও পড়ুন: ফুটবলের মহাযুদ্ধের আগে শাকিরার চমক! সামনে আনলেন বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার
বর্তমান পরিস্থিতিতে, বিশ্ব বিগত ৫ বছর ধরে যুদ্ধের সম্মুখীন হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকের জন্যই আর্থিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ‘মাদার্স ডে’-র মতো বিশেষ দিনে আপনি মাকে উপরিউক্ত ফাইনান্সিয়াল গিফট দিতে পারেন। যার মাধ্যমে তিনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি চিন্তামুক্ত হতে পারবেন।













