বিশ্বের শীর্ষ ২০ ধনকুবেরের তালিকায় ফের এন্ট্রি মুকেশ আম্বানির! এশিয়ার মধ্যে প্রথম স্থানে গৌতম আদানি

Published on:

Published on:

Latest net worth of Gautam Adani-Mukesh Ambani revealed.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় দাপট দেখাচ্ছেন ভারতীয় ধনকুবেররা। ঠিক এই আবহে এই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুকেশ আম্বানি (Gautam Adani-Mukesh Ambani) আবারও বিশ্বের শ্রেষ্ঠ ২০ ধনী ব্যক্তির তালিকায় প্রবেশ করেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, তিনি বর্তমানে এই তালিকায় ২০ তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে, গৌতম আদানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের খেতাব ধরে রেখেছেন। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বর্তমানে ১৭ তম স্থানে রয়েছেন।

আদানি-আম্বানির (Gautam Adani-Mukesh Ambani) মোট সম্পদের পরিমাণ:

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গৌতম আদানি তাঁর অবস্থান আরও শক্তিশালী করে ১৭ তম স্থানে উঠে এসেছেন। গত বৃহস্পতিবার তাঁর সম্পদ ২২.৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে মোট ১০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার মুকেশ আম্বানির সম্পদ ২২০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৯৫.৬ বিলিয়ন ডলারে পৌছেছে। জানিয়ে রাখি যে, ২০২৬ সালে এখনও পর্যন্ত গৌতম আদানির মোট সম্পদ ২৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মুকেশ আম্বানি তাঁর মোট সম্পদ থেকে ১২.১ বিলিয়ন ডলার খুইয়েছেন।

Latest net worth of Gautam Adani-Mukesh Ambani revealed.

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণে কী পরিবর্তন এসেছে: জানিয়ে রাখি যে,নাটেসলার শেয়ারের দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার ইলন মাস্কের সম্পদ ৯.৪৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৩ বিলিয়ন ডলারে। মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। এদিকে, ল্যারি পেজ দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদ ৫৮২ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এখন তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৩৬ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: ফুটবলের মহাযুদ্ধের আগে শাকিরার চমক! সামনে আনলেন বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার

এদিকে, সের্গেই ব্রিন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদ ৫৬৯ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৩১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়াও, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় জেফ বেজোস চতুর্থ স্থানে রয়েছেন। গত বৃহস্পতিবার তাঁর সম্পদ ২.৮১ বিলিয়ন ডলার কমে যাওয়ায় মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৯০ বিলিয়ন ডলারে। এই তালিকায় পঞ্চম স্থানে থাকা ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ ১.৭৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ২৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অপরদিকে, মেটার মালিক মার্ক জুকেরবার্গের সম্পদ ১.৪৭ বিলিয়ন ডলার বেড়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ২১৯ বিলিয়ন ডলার। তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।

আরও পড়ুন: বড় ঘোষণা BCCI-র! প্রথমবার এই দেশের সঙ্গে সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল

এই তালিকায় মাইকেল ডেল রয়েছেন সপ্তম স্থানে। তাঁর সম্পদ ৩.৮৪ বিলিয়ন ডলার কমে ১৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, অষ্টম স্থানে থাকা জেনসেন হুয়াং-এর সম্পদ ৩.১৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ১৭৫ বিলিয়ন ডলার। নবম স্থানে থাকা বার্নার্ড আর্নল্টের সম্পদও ১.৫৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১৬৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই তালিকায় দশম স্থানে থাকা জিম ওয়ালটনের সম্পদ বৃহস্পতিবার ৬৬৫ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এখন তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।